ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

নোয়াখালীতে ৫ মাদকসেবীকে কারাদণ্ড দিল ভ্রাম্যমাণ আদালত

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালী প্রতিনিধি

মার্চ ২, ২০২৬, ০৮:৩৮ পিএম

নোয়াখালীতে ৫ মাদকসেবীকে কারাদণ্ড দিল ভ্রাম্যমাণ আদালত

নোয়াখালীর সদর উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৫ মাদকসেবীকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। 

সোমবার উপজেলার দত্তের হাট, মহাব্বতপুর, সোনাপুর ও বাল্ডিংটন মোড়সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে এই অভিযান পরিচালনা করা হয়।

দণ্ডপ্রাপ্তরা হলেন- পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের মো. সুমন (৪৪), ৬ নম্বর ওয়ার্ডের মো. রাজু (৩২) ও মো. ইয়াছিন (৪০), ৭ নম্বর ওয়ার্ডের মো. রাব্বী (২৮) এবং অশ্বদিয়া ইউনিয়নের আনোয়ার হোসেন (২৯)। পবিত্র রমজান মাস উপলক্ষে গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার বিভিন্ন স্থানে এই টাস্কফোর্স অভিযান চালানো হয়।

অভিযান সূত্রে জানা গেছে, বিকেলে সদর উপজেলার বিভিন্ন এলাকা থেকে এই ৫ মাদকসেবীকে আটক করা হয়। এ সময় ঘটনাস্থল থেকে ২ কেজি গাঁজা উদ্ধার করে আইনশৃঙ্ক্ষলা রক্ষাকারী বাহিনী। পরে আটকদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে তাঁদের প্রত্যেককে ৩ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং নগদ অর্থদণ্ড প্রদান করা হয়।

জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক সুব্রত সরকার শুভ বলেন, জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শাহাদত হোসেন, মোছা. কাউসারী আক্তার, এস এম জাহিদা আক্তার মৌসুমি ও মুকসুদুস সালেহীন ঘটনাস্থলেই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। আদালত আসামিদের অপরাধ বিবেচনা করে এই দণ্ড প্রদান করেন বলে তিনি জানান।

উপপরিচালক আরও উল্লেখ করেন, পবিত্র রমজান মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং মাদকমুক্ত সমাজ গঠনে জেলা প্রশাসনের এমন বিশেষ অভিযান নিয়মিত অব্যাহত থাকবে। দণ্ডপ্রাপ্তদের সাজা কার্যকর করতে জেলহাজতে পাঠানো হয়েছে।

জেএইচআর

Link copied!