ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ১৯ জুলাই, ২০২৬

সালথায় মাহে রমজান উপলক্ষে সাধারণ ছাত্রদের মাঝে অর্থসহ কোরআন বিতরণ

সালথা (ফরিদপুর) প্রতিনিধি

সালথা (ফরিদপুর) প্রতিনিধি

মার্চ ৩, ২০২৬, ০১:০৪ পিএম

সালথায় মাহে রমজান উপলক্ষে সাধারণ ছাত্রদের মাঝে অর্থসহ কোরআন বিতরণ

ফরিদপুরের সালথায় পবিত্র মাহে রমজান উপলক্ষে সাধারণ ছাত্রদের মাঝে অর্থসহ কোরআন বিতরণ করা হয়েছে। মঙ্গলবার বেলা ১১টায় বাংলাদেশ ইসলামি ছাত্রশিবির উপজেলা শাখার উদ্যোগে সালথা আই লাভ চত্বরে সাধারণ ছাত্রদের মাঝে কোরআন বিতরণ করা হয়। এসময় মোট ৩০ জন সাধারণ ছাত্রদের মাঝে কোরআন বিতরণ করা হয়।

বাংলাদেশ ইসলামি ছাত্রশিবির সালথা উপজেলা শাখার সভাপতি হুসাইন আহমেদের সভাপতিত্বে কোরআন বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা ছাত্রশিবিরের সেক্রেটারি সালাউদ্দিন মোল্লা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সালথা উপজেলা জামায়াত ইসলামের সেক্রেটারি তরিকুল ইসলাম, স্কয়ার প্রি-ক্যাডেট স্কুলের প্রধান শিক্ষক ওয়ালিউজ্জামান।

অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা ছাত্রশিবিরের অফিস সম্পাদক জুনায়েদ ইসলাম, সাবেক সালথা উপজেলা ছাত্রশিবিরের সভাপতি আকরাম হোসেন মিনাল প্রমুখ।

এএন

Link copied!