ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

সন্দ্বীপে আইন-শৃঙ্খলা ও উন্নয়ন পরিকল্পনা নিয়ে মতবিনিময় সভা

ইলিয়াছ সুমন, সন্দ্বীপ (চট্টগ্রাম)

ইলিয়াছ সুমন, সন্দ্বীপ (চট্টগ্রাম)

মার্চ ৩, ২০২৬, ০৬:০১ পিএম

সন্দ্বীপে আইন-শৃঙ্খলা ও উন্নয়ন পরিকল্পনা নিয়ে মতবিনিময় সভা

চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের সাবেক সংসদ সদস্য মোস্তফা কামাল পাশার উদ্যোগে সন্দ্বীপ উপজেলায় আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণ, মাদক নির্মূল এবং সার্বিক উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়ন নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। 

মঙ্গলবার বিকেল ৩টায় উপজেলার বে ভিউ গার্ডেনে আয়োজিত সভায় বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও সরকারি দপ্তরের কর্মকর্তারা অংশ নেন।

সন্দ্বীপ উপজেলা বিএনপির সদস্য সচিব আলমগীর হোসেন ঠাকুরের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন সন্দ্বীপ উপজেলা নির্বাহী কর্মকর্তা মংচিংনু মারমা, বিএনপি চট্টগ্রাম উত্তর জেলা নেতা ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন, উপজেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট আবু তাহের এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী সন্দ্বীপ উপজেলার আমীর মাওলানা সিরাজুল ইসলাম ফিরোজ।

সভায় বক্তারা বলেন, সন্দীপের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসন, রাজনৈতিক নেতৃত্ব ও সাধারণ জনগণের সমন্বিত ভূমিকা অত্যন্ত জরুরি। বিশেষ করে মাদক নির্মূলে কঠোর নজরদারি, জনসচেতনতা বৃদ্ধি এবং সামাজিক প্রতিরোধ গড়ে তোলার ওপর তাঁরা গুরুত্বারোপ করেন।

এছাড়া দ্বীপের অবকাঠামোগত উন্নয়ন, যোগাযোগ ব্যবস্থার আধুনিকায়ন এবং শিক্ষা ও স্বাস্থ্য খাতের মানোন্নয়নে দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণের আহ্বান জানান বক্তারা। তাঁরা এলাকার সার্বিক উন্নয়নে দল-মত নির্বিশেষে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

সভায় আরও উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ সন্দ্বীপ উপজেলা সভাপতি মাওলানা মীর মোহাম্মদ ইসমাইলসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ। সভার শেষে উন্নয়ন পরিকল্পনাগুলো বাস্তবায়নে সংশ্লিষ্ট দপ্তরসমূহের সক্রিয় অংশগ্রহণ এবং স্থানীয় জনগণের সহযোগিতা কামনা করা হয়।

জেএইচআর

Link copied!