ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ১৯ জুলাই, ২০২৬

ঘিওরে এমপি জিন্নাহ কবিরের সাথে উপজেলা প্রশাসনের মতবিনিময়

মো. সাইফুল ইসলাম, ঘিওর (মানিকগঞ্জ)

মো. সাইফুল ইসলাম, ঘিওর (মানিকগঞ্জ)

মার্চ ৪, ২০২৬, ০২:৩৩ পিএম

ঘিওরে এমপি জিন্নাহ কবিরের সাথে উপজেলা প্রশাসনের মতবিনিময়

মানিকগঞ্জ-১ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য এস.এ জিন্নাহ কবিরের সাথে ঘিওর উপজেলা প্রশাসনের সকল দপ্তরের কর্মকর্তাদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সকাল ১১ ঘটিকায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সভা কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

ঘিওর উপজেলা নির্বাহী অফিসার নাশিতা-তুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এস.এ জিন্নাহ কবির।

এ সময় আরও উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. তানভীর ইসলাম, ঘিওর থানার অফিসার ইনচার্জ মীর মাহবুবুর রহমান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হাসিব আহসান, উপজেলা কৃষি কর্মকর্তা তহমিনা খাতুন, ঘিওর উপজেলার বিএনপির সভাপতি মীর মানিকুজ্জামান মানিক, সহ-সভাপতি আব্দুল আলীম খান মনোয়ার, যুগ্ম সম্পাদক জানে আলম, সাংগঠনিক সম্পাদক মামুন ভুঁইয়া, মিজানুর রহমান কুদরত, বানিয়াজুরী ইউপি চেয়ারম্যান এস আর আনসারী বিল্টু, বালিয়াখোড়া ইউপি চেয়ারম্যান আব্দুল আউয়াল, সিংজুরী ইউপি চেয়ারম্যান আসাদুর রহমান মিঠু প্রমুখসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।

উল্লেখ্য, নির্বাচনের পরে সংসদ সদস্য জিন্নাহ কবির এই প্রথম ঘিওর উপজেলা প্রশাসনের কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন।

এএন

Link copied!