ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

লালমনিরহাটে মাটির নিচ থেকে ৫৭ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ১

মিজানুর রহমান মিজান, লালমনিরহাট

মিজানুর রহমান মিজান, লালমনিরহাট

মার্চ ৪, ২০২৬, ০৩:৪২ পিএম

লালমনিরহাটে মাটির নিচ থেকে ৫৭ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ১

লালমনিরহাটে র‍্যাব-১৩-এর মাদকবিরোধী অভিযানে ৫৭ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। 

বুধবার (৪ মার্চ) সকালে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে র‍্যাব-১৩ এই তথ্য নিশ্চিত করে।

র‍্যাব জানায়, র‍্যাব-১৩-এর রংপুর সদর কোম্পানির একটি আভিধানিক দল লালমনিরহাট সদর উপজেলার কুলাঘাট ইউনিয়নের বোয়ালমারি গ্রামে এই অভিযান পরিচালনা করে। অভিযানে আসাদুল হক নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। এ সময় বিশেষ কায়দায় ফসলি জমিতে মাটির নিচে লুকিয়ে রাখা ৫৭ কেজি গাঁজা উদ্ধার করেন র‍্যাব সদস্যরা।

গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে। মাদকের বিরুদ্ধে 'জিরো টলারেন্স' নীতি বাস্তবায়নে র‍্যাবের এই গোয়েন্দা তৎপরতা এবং নিয়মিত অভিযান অব্যাহত থাকবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

জেএইচআর

Link copied!