ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ১৯ জুলাই, ২০২৬

রোগী সেজে হঠাৎ সদর হাসপাতাল পরিদর্শনে এমপি জাহান্দার আলী

মহসিন তালুকদার, মাদারীপুর

মহসিন তালুকদার, মাদারীপুর

মার্চ ৪, ২০২৬, ০৪:৪৭ পিএম

রোগী সেজে হঠাৎ সদর হাসপাতাল পরিদর্শনে এমপি জাহান্দার আলী

মাদারীপুর ২৫০ শয্যা সদর হাসপাতাল হঠাৎ পরিদর্শন করেছেন মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য জাহান্দার আলী মিয়া। 

বুধবার (৪ মার্চ) সকালে কোনো পূর্ব ঘোষণা ছাড়াই তিনি সাধারণ রোগীর মতো লাইনে দাঁড়িয়ে বহির্বিভাগের টিকিট সংগ্রহ করে চিকিৎসা নিতে যান। সরাসরি চিকিৎসাসেবা কার্যক্রম পর্যবেক্ষণের লক্ষ্যেই তিনি এই ব্যতিক্রমী উদ্যোগ নেন।

টিকিট সংগ্রহের পর সংসদ সদস্য হাসপাতালের বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন। এ সময় তিনি প্রতিটি কক্ষে গিয়ে চিকিৎসকদের উপস্থিতি এবং রোগীরা যথাযথ সেবা পাচ্ছেন কি না, তা যাচাই করেন। জরুরি বিভাগে গিয়ে রোগীদের দ্রুত চিকিৎসা নিশ্চিত করা এবং প্রয়োজনীয় ওষুধের সরবরাহ ঠিক আছে কি না, সে বিষয়েও তিনি সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেন। এছাড়া তিনি সাধারণ ওয়ার্ডে ভর্তি রোগীদের সঙ্গে সরাসরি কথা বলে খাবারের মান ও পরিচ্ছন্নতা সম্পর্কে খোঁজখবর নেন।

পরিদর্শনকালে জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ শরিফুল আবেদিন কমল, আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. অখিল সরকারসহ অন্যান্য চিকিৎসক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। সংসদ সদস্যের এমন আকস্মিক পরিদর্শনে হাসপাতালে চিকিৎসা নিতে আসা সাধারণ রোগী ও তাঁদের স্বজনদের মধ্যে ব্যাপক সন্তোষ লক্ষ্য করা গেছে।

পরিদর্শন শেষে সাংবাদিকদের জাহান্দার আলী মিয়া বলেন, প্রধানমন্ত্রীর ঘোষিত ১৮০ দিনের কর্মসূচির অংশ হিসেবে তিনি এই পরিদর্শনে এসেছেন। তিনি জানান, প্রচুর মানুষ সেবা নিতে আসায় সামগ্রিক কার্যক্রম সন্তোষজনক মনে হলেও কিছু সীমাবদ্ধতা ও সমস্যা তাঁর নজরে এসেছে। এসব সমস্যা চিহ্নিত করে আলোচনার মাধ্যমে দ্রুত সমাধানের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি আশ্বস্ত করেন।

জেএইচআর

Link copied!