ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ১৯ জুলাই, ২০২৬

মধুখালীতে পৃথক অভিযানে দুই মাদককারবারি গ্রেপ্তার

মধুখালী (ফরিদপুর) প্রতিনিধি

মধুখালী (ফরিদপুর) প্রতিনিধি

মার্চ ৪, ২০২৬, ০৪:৫০ পিএম

মধুখালীতে পৃথক অভিযানে দুই মাদককারবারি গ্রেপ্তার

ফরিদপুরের মধুখালী উপজেলায় পৃথক অভিযানে ১৬ পিস ইয়াবাসহ দুই মাদককারবারিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। 

মঙ্গলবার রাতে উপজেলার গাজনা ইউনিয়নের মথুরাপুর গাংনীপাড়া ও পৌরসভার মেছড়দিয়া উত্তরপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সাব-ইন্সপেক্টর মো. মোক্তার হোসেনের নেতৃত্বে মথুরাপুর গাংনী পাড়া এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে মৃত লোকমান মিয়ার ছেলে মো. হাবিব মিয়াকে (২৫) ১১ পিস ইয়াবাসহ আটক করা হয়। এই ঘটনায় ৪ মার্চ মধুখালী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

একই রাতে মেছড়দিয়া উত্তরপাড়া এলাকায় আরেকটি অভিযান পরিচালনা করেন সাব-ইন্সপেক্টর মো. মাসুদ ও এএসআই মো. জাহাঙ্গীর হোসেন। সেখান থেকে মাকড়াইল ইউনিয়নের কালপোহা গ্রামের মো. ওমর ফারুককে (৩২) ৫ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়। এই ঘটনায়ও পৃথক একটি মামলা দায়ের করা হয়েছে।

মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফকির মো. তাইজুর রহমান বলেন, গ্রেপ্তারকৃতদের বুধবার (৪ মার্চ) দুপুরে ফরিদপুর বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। মাদকমুক্ত সমাজ গড়তে পুলিশের এই অভিযান নিয়মিত অব্যাহত থাকবে এবং জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।

জেএইচআর

Link copied!