ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ১৯ জুলাই, ২০২৬

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর সাথে ডিআইজি সালমা বেগমের সৌজন্য সাক্ষাৎ

জসীম উদ্দিন জয়নাল, পার্বত্যাঞ্চল

জসীম উদ্দিন জয়নাল, পার্বত্যাঞ্চল

মার্চ ৪, ২০২৬, ০৭:৪৫ পিএম

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর সাথে ডিআইজি সালমা বেগমের সৌজন্য সাক্ষাৎ

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের নবনিযুক্ত মন্ত্রী দীপেন দেওয়ান-এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)-এর ডিআইজি সালমা বেগম, পিপিএম, এনডিসি। 

বুধবার (০৪ মার্চ) দুপুরে রাঙামাটি শহরে মন্ত্রীর নিজ বাসভবনে এই গুরুত্বপূর্ণ বৈঠকটি অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে মন্ত্রী দীপেন দেওয়ান জানান, সরকার শীঘ্রই 'ফ্যামিলি কার্ড' প্রথা চালু করতে যাচ্ছে। এই কার্ডের বিশেষ বৈশিষ্ট্য হলো, পরিবারের প্রধান হিসেবে নারীর নাম এতে অন্তর্ভুক্ত থাকবে। তিনি গুরুত্বারোপ করে বলেন, তালিকা প্রণয়নের ক্ষেত্রে কোনো রাজনৈতিক বা দলীয় পরিচয় বিবেচনা করা হবে না। প্রশাসনের মাধ্যমে অত্যন্ত স্বচ্ছতার সাথে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম পরিচালনায় আইনশৃঙ্খলা বাহিনীকে যথাযথ ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।

মন্ত্রী আরও উল্লেখ করেন, আইন সবার জন্য সমান এবং বর্তমান সময়ে পাহাড়ি নারীরা আর পিছিয়ে নেই। সমাজের প্রতিটি স্তরে নারীদের অংশগ্রহণ নিশ্চিত করা সরকারের অন্যতম লক্ষ্য। তিনি দেশের নারীদের পুলিশ, প্রশাসন, প্রতিরক্ষা, পররাষ্ট্র ও জুডিশিয়াল সার্ভিসের মতো গুরুত্বপূর্ণ পেশায় ক্যারিয়ার গড়ার মানসিকতা তৈরি করার ওপর বিশেষ গুরুত্ব দেন।

সাক্ষাৎকালে ডিআইজি সালমা বেগম পার্বত্য অঞ্চলের তিন জেলা—রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবানে এপিবিএন-এর বর্তমান কার্যক্রম এবং আইনশৃঙ্খলা রক্ষায় বাহিনীর ভূমিকা সম্পর্কে মন্ত্রীকে অবহিত করেন। বিশেষ করে পাহাড়ে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে পার্বত্য অঞ্চলের নিরাপত্তায় মন্ত্রণালয়ের অব্যাহত সহযোগিতা কামনা করেন এবং মন্ত্রীকে ধন্যবাদ জ্ঞাপন করেন।

জেএইচআর

Link copied!