ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

মাগুরার শ্রীপুরে সাংবাদিকের ওপর হামলা, থানায় জিডি

মিরাজ আহমেদ, মাগুরা

মিরাজ আহমেদ, মাগুরা

মার্চ ৪, ২০২৬, ০৯:৫৯ পিএম

মাগুরার শ্রীপুরে সাংবাদিকের ওপর হামলা, থানায় জিডি

মাগুরার শ্রীপুর উপজেলায় ভিজিএফ কার্ড বিতরণ নিয়ে ফেসবুকে পোস্ট দেওয়াকে কেন্দ্র করে সাংবাদিক বিকাশ বাছাড়ের ওপর হামলার অভিযোগ উঠেছে। 

সোমবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার গোয়ালদা বাজার এলাকায় এ ঘটনা ঘটে। আহত বিকাশ বাছাড় মাগুরা রিপোর্টার্স ইউনিটির শ্রীপুর শাখার সাধারণ সম্পাদক এবং দৈনিক আমার বার্তার মাগুরা প্রতিনিধি।

অভিযোগ সূত্রে জানা যায়, দারিয়াপুর ইউনিয়নে ভিজিএফ কার্ড বিতরণে অনিয়ম এবং এক ইউপি সদস্যের ওপর হামলার বিষয়ে ফেসবুকে একটি পোস্ট দেন বিকাশ বাছাড়। এর জেরে তাকে গোয়ালদা বাজারে ডেকে নিয়ে মারধর করা হয়। স্থানীয়রা তাকে গুরুতর অবস্থায় উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

এ ঘটনায় বুধবার বিকাশ বাছাড় বাদী হয়ে শ্রীপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। শ্রীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহিন মিয়া জিডির বিষয়টি নিশ্চিত করে বলেন, অভিযোগটি গুরুত্বের সাথে তদন্ত করা হচ্ছে এবং দ্রুত প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে সাংবাদিকের ওপর এ হামলার ঘটনায় স্থানীয় গণমাধ্যমকর্মীরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। তাঁরা অনতিবিলম্বে হামলাকারীদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনার দাবি জানান।

জেএইচআর

Link copied!