ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ১৯ জুলাই, ২০২৬

লক্ষ্মীপুরে অস্ত্র ও গুলিসহ ৩ ডাকাত গ্রেপ্তার

লক্ষ্মীপুর প্রতিনিধি

লক্ষ্মীপুর প্রতিনিধি

মার্চ ৭, ২০২৬, ১১:৫০ এএম

লক্ষ্মীপুরে অস্ত্র ও গুলিসহ ৩ ডাকাত গ্রেপ্তার

লক্ষ্মীপুরে একটি দেশীয় তৈরি এলজি ও ৫ রাউন্ড কার্তুজসহ ৩ ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার দিবাগত রাতে চন্দ্রগঞ্জ থানাধীন মান্দারী ইউনিয়নের মান্দারী বাজারে একটি সিএনজিচালিত অটোরিকশা থেকে তাদের আটক করা হয়। শনিবার দুপুরে গ্রেপ্তারকৃতদের অস্ত্র মামলায় আদালতে সোপর্দ করা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন- নোয়াখালীর চাটখিল উপজেলার পাঁচঘরিয়া গ্রামের সাহাব উদ্দিনের পুত্র বেলাল হোসেন প্রকাশ হেঞ্জা (৪৮), লক্ষ্মীপুর সদরের চরমনসা গ্রামের নুরুল ইসলামের পুত্র মো. আরিফ (৩৬) এবং লক্ষ্মীপুর পৌর রাজিবপুর এলাকার নুর হোসেনের পুত্র মো. ফাহিম (২১)। গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে ১টি একনলা দেশীয় তৈরি এলজি ও ৫ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়।

লক্ষ্মীপুরের অতিরিক্ত পুলিশ সুপার হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে অস্ত্রসহ তাদের আটক করা হয়েছে।

চন্দ্রগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, আটককৃতরা এলাকায় চিহ্নিত ডাকাত হিসেবে পরিচিত। শনিবার তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়েরের পর ৩ জনকেই আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

জেএইচআর

Link copied!