ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

তেলের সংকট হতে পারে এমন খবরে বিক্রি বেড়েছে দ্বিগুণ

রাজবাড়ী প্রতিনিধি

রাজবাড়ী প্রতিনিধি

মার্চ ৭, ২০২৬, ০২:২০ পিএম

তেলের সংকট হতে পারে এমন খবরে বিক্রি বেড়েছে দ্বিগুণ

জ্বালানি তেলের সম্ভাব্য সংকটের আশঙ্কায় দেশের বিভিন্ন এলাকার মতো রাজবাড়ী জেলাতেও পেট্রোল পাম্পগুলোতে তেল বিক্রির হার অস্বাভাবিকভাবে বেড়ে গেছে। সংশ্লিষ্টদের মতে, স্বাভাবিক সময়ের তুলনায় রাজবাড়ীর বিভিন্ন পাম্পে তেল বিক্রি বর্তমানে প্রায় দ্বিগুণে দাঁড়িয়েছে।

মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত ও বৈশ্বিক পরিস্থিতির কারণে তেলের সরবরাহ ব্যাহত হতে পারে এমন খবর ও গুজব ছড়িয়ে পড়ার পর সাধারণ মানুষের মধ্যে প্রয়োজনের তুলনায় বেশি তেল মজুত করার প্রবণতা দেখা দিয়েছে। এর ফলে রাজবাড়ীর বিভিন্ন ফিলিং স্টেশনে যানবাহনের দীর্ঘ সারি লক্ষ্য করা গেছে।

শনিবার দুপুরে রাজবাড়ীর পাংশা উপজেলার পাংশা ফিলিং স্টেশনে গিয়ে দেখা যায় অর্ধশতাধিক মোটরসাইকেলের দীর্ঘ লাইন। মাত্র ২০০ টাকার তেল নিতে চালকদের ১০ থেকে ৩০ মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হচ্ছে। 

সরেজমিনে দেখা গেছে, অনেক চালক বারবার পাম্প পরিবর্তন করে তেল সংগ্রহ করছেন। বেলা ১০টা ৪৫ মিনিটে পাংশা ফিলিং স্টেশন থেকে এক চালক ২০০ টাকার তেল নিয়ে পাশের সুগন্ধি ফিলিং স্টেশনে যান এবং সেখান থেকেও সমপরিমাণ তেল সংগ্রহ করেন। পরবর্তীতে বেলা ১১টা ১০ মিনিটে তিনি আবারও একই পাম্প থেকে তেল সংগ্রহ করে শহরের দিকে রওনা হন। মূলত ২০০ টাকার সীমাবদ্ধতা এড়াতে অনেকেই এই কৌশলে তেল মজুত করছেন।

পাংশা ফিলিং স্টেশনের ম্যানেজার আব্দুল মমিন জানান, সরকারি নির্দেশনা অনুযায়ী বর্তমানে মোটরসাইকেল প্রতি ২০০ টাকার বেশি তেল দেওয়া হচ্ছে না। তিনি বলেন, "আগে আমাদের এখানে দিনে প্রায় ৩ হাজার লিটার পেট্রোল ও অকটেন বিক্রি হতো। গতকাল থেকে তা বেড়ে ৬ হাজার লিটারে দাঁড়িয়েছে। ডিপো থেকে সরবরাহ কিছুটা কমলেও চাহিদা দ্বিগুণ হয়ে গেছে। এভাবে চললে পরিস্থিতি জটিল হতে পারে।"

এদিকে ফিলিং স্টেশনগুলো সরকারি নির্দেশনা মানছে কি না এবং খোলাবাজারে অতিরিক্ত দামে তেল বিক্রি হচ্ছে কি না, তা তদারকি করতে মাঠে নেমেছে ভ্রাম্যমাণ আদালত। পাংশা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) সাদ আহম্মেদ জানান, সরকার ইতিমধ্যে কোনো গাড়ি কতটুকু তেল পাবে তার একটি তালিকা প্রকাশ করেছে। ফিলিং স্টেশনগুলো সেই নিয়ম মানছে কি না এবং তেলের কৃত্রিম সংকট তৈরি করা হচ্ছে কি না, তা কঠোরভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, দেশে বর্তমানে জ্বালানি তেলের মজুত ও সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। ভিত্তিহীন গুজবে বিভ্রান্ত না হয়ে এবং অহেতুক আতঙ্কিত হয়ে তেল মজুত না করে প্রয়োজন অনুযায়ী ব্যবহারের জন্য জনগণের প্রতি আহ্বান জানানো হয়েছে

জেএইচআর

Link copied!