ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ১৯ জুলাই, ২০২৬

মন্ত্রী হওয়ার পর প্রথমবার ফেনী আসছেন আবদুল আউয়াল মিন্টু

ফেনী প্রতিনিধি

ফেনী প্রতিনিধি

মার্চ ৭, ২০২৬, ০৩:৪২ পিএম

মন্ত্রী হওয়ার পর প্রথমবার ফেনী আসছেন আবদুল আউয়াল মিন্টু

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের দায়িত্ব নেওয়ার পর প্রথমবার নিজ জেলা ফেনী সফরে আসছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও সরকারের নবনিযুক্ত মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু, এমপি। চার দিনের এই সরকারি সফরে তিনি জেলার আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় উপস্থিত থাকাসহ দাগনভূঞা ও সোনাগাজীতে বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন।

সংশ্লিষ্ট সূত্র জানায়, পরিবেশ মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু আজ শনিবার রাতে দাগনভূঞা উপজেলার দুলামিয়ায় নিজ বাসভবনে এসে অবস্থান করবেন। তাঁর এই সফরের অন্যতম প্রধান কর্মসূচি হলো সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত নির্মাণাধীন ‘মুছাপুর রেগুলেটর’ প্রকল্প এলাকা পরিদর্শন করা।

সফরসূচি অনুযায়ী, আগামীকাল রোববার বেলা ১১টায় ফেনী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় অংশ নেবেন তিনি। 

এরপর দুপুর ৩টায় সোনাগাজী উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে সংশ্লিষ্ট কর্মকর্তা ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার সঙ্গে মতবিনিময় করবেন। একই দিন বিকেল ৫টায় সোনাগাজী ছাবের সরকারি মডেল পাইলট হাইস্কুল মাঠে উপজেলা বিএনপি আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

সোমবার (০৯ মার্চ) দাগনভূঞা উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা করবেন এবং বিকেলে দাগনভূঞা উপজেলা বিএনপির ইফতার মাহফিলে অংশগ্রহণ করবেন।

সফরের শেষ দিন মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় মন্ত্রী ছোট ফেনী নদীর ওপর প্রায় ৯০০ কোটি টাকা ব্যয়ে নির্মাণাধীন ‘মুছাপুর রেগুলেটর’ প্রকল্প এলাকা পরিদর্শনে যাবেন। সেখানে কাজের অগ্রগতি ও ক্ষয়ক্ষতি পর্যবেক্ষণ করে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেবেন তিনি।

মন্ত্রীর এই সফরকে কেন্দ্র করে ফেনী জেলা প্রশাসন ও স্থানীয় রাজনৈতিক মহলে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।

জেএইচআর

Link copied!