ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা সোমবার, ২০ জুলাই, ২০২৬

বরিশালে ব্যাটারিচালিত রিকশা বন্ধের দাবিতে প্যাডেল চালিত চালকদের বিক্ষোভ

বরিশাল ব্যুরো

বরিশাল ব্যুরো

মার্চ ৭, ২০২৬, ০৪:০৫ পিএম

বরিশালে ব্যাটারিচালিত রিকশা বন্ধের দাবিতে প্যাডেল চালিত চালকদের বিক্ষোভ

বরিশাল সিটি কর্পোরেশন এলাকার নির্দিষ্ট ৮টি গুরুত্বপূর্ণ সড়কে ব্যাটারিচালিত রিকশা চলাচল বন্ধের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে প্যাডেল চালিত রিকশা শ্রমিকরা। 

শনিবার (০৭ মার্চ) সকাল ১১টায় নগরীর অশ্বিনী কুমার হলের সামনে এই কর্মসূচি পালন করা হয়।

বিক্ষোভ সমাবেশে রিকশা চালকরা অভিযোগ করেন যে বরিশালে ব্যাটারিচালিত রিকশার সংখ্যা দিন দিন বৃদ্ধি পাওয়ায় পুরো নগরী জুড়ে দীর্ঘ যানজট সৃষ্টি হচ্ছে এবং প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা। নগরীর সদর রোডসহ নির্ধারিত আটটি সড়কে ব্যাটারিচালিত রিকশা চলাচল নিষিদ্ধ থাকলেও প্রশাসনের সেই নির্দেশনা তোয়াক্কা করা হচ্ছে না।

শ্রমিকরা জানান, পবিত্র রমজান মাসেও তাঁরা সারা দিন হাড়ভাঙা খাটুনি দিয়ে ২০০ টাকাও আয় করতে পারছেন না। অটো রিকশার আধিপত্যের কারণে সাধারণ প্যাডেল চালিত রিকশার যাত্রীরা বিমুখ হচ্ছেন, যার ফলে তাঁদের পরিবার নিয়ে চলা কঠিন হয়ে পড়েছে। সমাবেশে তাঁরা অবিলম্বে নগরীর সদর রোড, জিলা স্কুল মোড়, লাইন রোড, গির্জা মহল্লা ও কাটপট্টি রোডসহ ৮টি প্রধান সড়কে ব্যাটারিচালিত রিকশা চলাচল সম্পূর্ণ বন্ধের দাবি জানান।

সমাবেশে সাধারণ মানুষের পাশাপাশি ব্যাটারিচালিত রিকশার মাধ্যমে দুর্ঘটনার শিকার হওয়া বেশ কয়েকজন ব্যক্তিও একাত্মতা প্রকাশ করে যোগ দেন। রিকশা শ্রমিক নেতারা হুঁশিয়ারি দিয়ে বলেন যে ঈদের আগে তাঁদের এই যৌক্তিক দাবি মানা না হলে ঈদের পর আরও কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবেন তাঁরা।

জেএইচআর

Link copied!