ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

কাউনিয়া প্রেসক্লাবের উদ্যোগে প্রয়াত সাংবাদিকদের স্মরণে দোয়া ও ইফতার মাহফিল

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি

মার্চ ৭, ২০২৬, ০৮:৪৫ পিএম

কাউনিয়া প্রেসক্লাবের উদ্যোগে প্রয়াত সাংবাদিকদের স্মরণে দোয়া ও ইফতার মাহফিল

রংপুরের কাউনিয়া উপজেলার প্রয়াত সাংবাদিকদের স্মরণে কাউনিয়া প্রেসক্লাবের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার উপজেলা পরিষদের সভাকক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে কাউনিয়া প্রেসক্লাবের সভাপতি শাহ মোবাশ্বারুল ইসলাম রাজুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. সাইফুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অংকন পাল।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জামিনুর রহমান, উপজেলা জামায়াতে ইসলামীর আমির আব্দুস সালাম সরকার, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফজলুর রহমান ফারুক, এনসিপির উপজেলা প্রধান সমন্বয়ক সাইদুল ইসলাম, সাপ্তাহিক প্রত্যাশার আলোর সম্পাদক ও কাউনিয়া প্রেসক্লাবের সহ-সভাপতি সারওয়ার আলম মুকুল, আরিফা ফুড প্রোডাক্টের ব্যবস্থাপনা পরিচালক আতাউর রহমান এবং কুর্শা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ আব্দুল মজিদ।

এ সময় আরও উপস্থিত ছিলেন কাউনিয়া মো. হোসেন মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আইয়ুব আলী, বালাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনছার আলী, মধুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাশেদুল ইসলাম, সারাই ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বাবুল মিয়া এবং ডাচ্-বাংলা এজেন্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আখতারুল ইসলাম জাদুসহ বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব, বিশিষ্ট ব্যবসায়ী, বিভিন্ন কলেজ ও স্কুলের প্রতিনিধি, সাংবাদিক এবং সুশীল সমাজের প্রতিনিধিরা। এ ছাড়া কাউনিয়া প্রেসক্লাবের সকল সদস্য অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

ইফতার মাহফিলের আগে উপজেলার প্রয়াত সাংবাদিকদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়। একই সঙ্গে দেশ ও জাতির কল্যাণ কামনাও করা হয়।

অনুষ্ঠানে বক্তারা সাংবাদিকদের পেশাগত দায়িত্ব, সমাজে গণমাধ্যমের ভূমিকা এবং প্রয়াত সাংবাদিকদের অবদান স্মরণ করে তাদের আত্মার মাগফিরাত কামনা করেন।

এএন

Link copied!