ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

সিদ্ধিরগঞ্জে ছিনতাইকালে গণপিটুনিতে এক তরুণ নিহত

সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

মার্চ ৮, ২০২৬, ১২:৫৪ পিএম

সিদ্ধিরগঞ্জে ছিনতাইকালে গণপিটুনিতে এক তরুণ নিহত

সিদ্ধিরগঞ্জে নাসিক ৯ নং ওয়ার্ডে ছিনতাইয়ের চেষ্টার সময় গণপিটুনিতে অজ্ঞাত পরিচয়ের এক তরুণ (২৬) নিহত হয়েছেন। এসময় তার সঙ্গে থাকা দুই সহযোগী ছিনতাইকারী দৌড়ে পালিয়ে যায়।

রোববার সকাল ৬টার দিকে সিদ্ধিরগঞ্জের জালকুড়ি কড়ইতলা এলাকায় এ ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে পুলিশ কিংবা স্থানীয়রা নিহতের নাম-পরিচয় জানতে পারেনি।

প্রত্যক্ষদর্শীরা জানান, তিনজন ছিনতাইকারী একটি মোটরসাইকেল এসে এক পথচারীকে আটকে ছিনতাই করার চেষ্টা করলে স্থানীয় জনতা তাদের ধরার চেষ্টা করে। এসময় ছিনতাইকারী দলের দু'জন দৌড়ে ঘটনাস্থল থেকে পালিয়ে গেলেও একজন জনতার কাছে ধরা পড়েন এবং জনতা তাকে গণধোলাই দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

পরবর্তীতে উত্তেজিত জনতা ছিনতাইকারীদের ব্যবহৃত মোটরসাইকেলটি আগুন দিয়ে পুড়িয়ে দেয়।

এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আব্দুল বারিক বলেন, এস আই আতাউর রহমান নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই জনতার গণপিটুনিতে ছিনতাইকারীর মৃত্যু হয়েছে। বর্তমানে পুলিশ সেখানে অবস্থান করছে। এখন পর্যন্ত  নিহতের নাম-পরিচয় পাওয়া যায়নি। পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

এএন

Link copied!