ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ১৯ জুলাই, ২০২৬

তাহিরপুরে বিয়ে বাড়ির আলোকসজ্জায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশুর প্রাণহানি

তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি

তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি

মার্চ ৯, ২০২৬, ০৪:৩৪ পিএম

তাহিরপুরে বিয়ে বাড়ির আলোকসজ্জায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশুর প্রাণহানি

সুনামগঞ্জের তাহিরপুরে বিয়ে বাড়ির আলোকসজ্জার বৈদ্যুতিক তারে জড়িয়ে সুজিত বর্মন (৭) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। 

সোমবার সকাল ৭টার দিকে উপজেলার তাহিরপুর সদর ইউনিয়নের মধ্য তাহিরপুর থানাসংলগ্ন খলাহাটি গ্রামে এই দুর্ঘটনা ঘটে। নিহত সুজিত বর্মন ওই গ্রামের সত্যময় বর্মনের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মধ্য তাহিরপুর গ্রামের অনিল বর্মনের বাড়িতে তার শ্যালিকা প্রিয়া বর্মনের বিয়ে উপলক্ষ্যে রবিবার রাতে গায়ে হলুদের অনুষ্ঠান ছিল। অনুষ্ঠান ঘিরে পুরো বাড়ি আলোকসজ্জা করা হয়।

সোমবার সকালে বাড়ির আঙিনায় খেলা করার সময় অসাবধানতাবশত আলোকসজ্জার বৈদ্যুতিক তারে স্পর্শ করে সুজিত। এতে সে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই প্রাণ হারায়। বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার কারণে শিশুটির শরীরের কিছু অংশ পুড়ে গেছে বলে জানা গেছে।

তাহিরপুর থানার উপপরিদর্শক (এসআই) নাজমুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বিয়ে বাড়ির আলোকসজ্জার তার থেকে শিশুটির মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি আরও খতিয়ে দেখা হচ্ছে এবং এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

আনন্দঘন বিয়ের অনুষ্ঠান ঘিরে এমন মর্মান্তিক দুর্ঘটনায় পুরো গ্রামজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

জেএইচআর

Link copied!