ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

রংপুরে যৌথ অভিযানে বিপুল পরিমাণ ভেজাল জুস ও ড্রিংক জব্দ

রংপুর প্রতিনিধি

রংপুর প্রতিনিধি

মার্চ ৯, ২০২৬, ০৫:০১ পিএম

রংপুরে যৌথ অভিযানে বিপুল পরিমাণ ভেজাল জুস ও ড্রিংক জব্দ

আসন্ন ঈদুল ফিতরকে কেন্দ্র করে বাজারে ভেজাল ও নিম্নমানের খাদ্যদ্রব্য বিক্রি ঠেকাতে রংপুরে জোরদার অভিযান শুরু করেছে প্রশাসন। 

সোমবার দুপুরে রংপুর নগরীর কুঠিরপাড় এলাকায় জেলা প্রশাসন, নিরাপদ খাদ্য অধিদপ্তর, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও এনএসআই-এর সমন্বয়ে এই যৌথ অভিযান পরিচালিত হয়। 

অভিযানে বিপুল পরিমাণ ক্ষতিকর পানীয় জব্দ করে ধ্বংস করার পাশাপাশি দুই প্রতিষ্ঠানকে মোট ১ লক্ষ ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

অভিযানে নেতৃত্ব দেন রংপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার তমাল আজাদ। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে কুঠিরপাড়া এলাকার 'দানেশ ট্রেডার্স' নামের একটি গোডাউনে অভিযান চালানো হয়।

সেখান থেকে মানবদেহের জন্য অত্যন্ত ক্ষতিকর ও নিম্নমানের বিপুল পরিমাণ ফলের জুস এবং কোমল পানীয় উদ্ধার করা হয়। জব্দ করা এসব পণ্যের আনুমানিক বাজারমূল্য প্রায় চার লাখ টাকা। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ক্ষতিকর পণ্যগুলো ধ্বংস করা হয় এবং প্রতিষ্ঠানটিকে এক লাখ টাকা জরিমানা করে গুদামটি সিলগালা করে দেওয়া হয়।

একই সময়ে ওই এলাকার ‘আঙ্গুর’ নামে এক পরিবেশকের গুদামে মজুদ পণ্যের হিসেবে গরমিল পাওয়ায় তাকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর রংপুরের উপ-পরিচালক মোস্তাফিজার রহমান বলেন, রমজান শুরু হওয়ার পর থেকেই ভেজাল ও নিম্নমানের খাদ্যদ্রব্য বিক্রি বন্ধে আমরা নিয়মিত অভিযান পরিচালনা করছি। জনস্বার্থে এ ধরনের কঠোর নজরদারি ও অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

জেএইচআর

Link copied!