ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ১৯ জুলাই, ২০২৬

পাবনায় নকল দুধ তৈরির দায়ে তিন প্রতিষ্ঠানকে সাড়ে ৩ লাখ টাকা জরিমানা

পাবনা প্রতিনিধি 

পাবনা প্রতিনিধি 

মার্চ ৯, ২০২৬, ০৭:২৮ পিএম

পাবনায় নকল দুধ তৈরির দায়ে তিন প্রতিষ্ঠানকে সাড়ে ৩ লাখ টাকা জরিমানা

পাবনার ফরিদপুর উপজেলায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এবং নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ অভিযান চালিয়ে তিনটি দুগ্ধ উৎপাদনকারী এবং সংগ্রহকারী প্রতিষ্ঠানকে মোট সাড়ে তিন লক্ষ টাকা জরিমানা আদায় করেছেন। সোমবার বিকেলে জেলার ফরিদপুর উপজেলার বিভিন্ন স্থানে এ অভিযান চালানো হয়। 

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর পাবনার সরকারি পরিচালক মাহমুদ হাসান রনি জানান, সোমবার দুপুরে ফরিদপুর উপজেলার কেয়া ডেইরিতে  ভোক্তা অধিকার সংরক্ষণ এবং নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ যৌথ অভিযান চালায়। অভিযানকালে সেখানে ক্ষতিকর ডিটারজেন্ট পাউডার এবং হাইড্রোজেন পার অক্সাইড দিয়ে নকল দুধ তৈরির প্রমাণ পান সংশ্লিষ্টরা। 

এ সময় কেয়া ডেইরি স্বত্বাধিকারী আয়েশা সিদ্দিকা কেয়াকে নকল দুধ তৈরির দায়ে ৩ লাখ টাকা জরিমানা অনাদায়ে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ডাদেশ প্রদান করেন ফরিদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে ইমামা বানীন।

একইসময়, পার্শ্ববর্তী এলাকার আমিনা ডেইরি এবং প্রিমিয়াম ফোর্সে অভিযান চালিয়ে ভেজাল দুধ তৈরি এবং নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে দুধ সংরক্ষণ করার দায়ে আমিনা ডেইরীকে ৩০ হাজার এবং প্রিমিয়াম ফুডকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

এএন

Link copied!