ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

ভোলার চরফ্যাসনে পরীক্ষামূলকভাবে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ উদ্বোধন

ভোলা প্রতিনিধি

ভোলা প্রতিনিধি

মার্চ ১০, ২০২৬, ০৫:০৬ পিএম

ভোলার চরফ্যাসনে পরীক্ষামূলকভাবে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ উদ্বোধন

ভোলার চরফ্যাসনে পরীক্ষামূলকভাবে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়েছে। “সবার আগে বাংলাদেশ, ব্যক্তি নয় পরিবারই উন্নয়নের মূল একক” এই স্লোগানকে সামনে রেখে প্রধানমন্ত্রী তারেক রহমান রাজধানীর বনানীর কড়াইল টিঅ্যান্ডটি মাঠ থেকে ভার্চুয়ালি এ কর্মসূচির উদ্বোধন করেন।

মঙ্গলবার সকাল ১১টায় চরফ্যাসন উপজেলা পরিষদ হলরুমে এ উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। জেলা প্রশাসক ডা. শামীম রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা-৪ (চরফ্যাসন-মনপুরা) আসনের সংসদ সদস্য মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন।

এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা, সমাজসেবা কর্মকর্তা, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক ও উপকারভোগী পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

বরিশাল বিভাগের মধ্যে ভোলার চরফ্যাসন উপজেলার আছলামপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডে পরীক্ষামূলকভাবে এ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। সংগৃহীত তথ্যের ভিত্তিতে স্বয়ংক্রিয় সফটওয়্যারের মাধ্যমে প্রায় ৯০০ পরিবারের প্রক্সি মিনস টেস্ট (দারিদ্র্য সূচক) নির্ণয় করে তাদের হতদরিদ্র, দরিদ্র, নিম্ন-মধ্যবিত্ত, মধ্যবিত্ত ও উচ্চবিত্ত—এই পাঁচটি শ্রেণিতে বিভক্ত করা হয়েছে।

এছাড়া ওয়ার্ড কমিটি সরেজমিনে বাড়ি বাড়ি গিয়ে পরিবারের আর্থ-সামাজিক অবস্থা, সদস্য সংখ্যা, শিক্ষা, বাসস্থান, পরিবারের ব্যবহৃত আসবাব ও গৃহস্থালি সামগ্রী (টিভি, ফ্রিজ, কম্পিউটার, মোবাইল ইত্যাদি) এবং রেমিট্যান্স প্রবাহসহ বিভিন্ন তথ্য সংগ্রহ করে। পরে ইউনিয়ন কমিটি এসব তথ্য যাচাই-বাছাই করে।

সকল তথ্য বিশ্লেষণের মাধ্যমে একই ব্যক্তির একাধিক ভাতা গ্রহণ (ডাবল ডিপিং), সরকারি চাকরি, পেনশন প্রাপ্তি ইত্যাদি বিষয় বিবেচনায় নিয়ে চূড়ান্তভাবে ৪৮৬টি পরিবারকে ভাতা প্রদানের জন্য নির্বাচন করা হয়েছে।

এএন

Link copied!