ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা সোমবার, ২০ জুলাই, ২০২৬

ঈদ উপলক্ষে দৌলতদিয়া নৌ পথের শৃঙ্খলা ও নিরাপত্তায় মতবিনিময় সভা 

সাজ্জাদ হোসেন, গোয়ালন্দ (রাজবাড়ী)

সাজ্জাদ হোসেন, গোয়ালন্দ (রাজবাড়ী)

মার্চ ১১, ২০২৬, ০৫:৪২ পিএম

ঈদ উপলক্ষে দৌলতদিয়া নৌ পথের শৃঙ্খলা ও নিরাপত্তায় মতবিনিময় সভা 

আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটের সুষ্ঠু ব্যবস্থাপনা এবং ঘরমুখী মানুষের নৌপথে চলাচল নিরাপদ ও নির্বিঘ্ন করতে বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। 

বুধবার বেলা আড়াইটার দিকে দৌলতদিয়া নৌ পুলিশ ফাঁড়ির কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

দৌলতদিয়া নৌ পুলিশ ফাঁড়ি ও নৌ পুলিশ ফরিদপুর অঞ্চলের যৌথ আয়োজনে অনুষ্ঠিত এই সভায় সভাপতিত্ব করেন নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ ত্রিনাথ সাহা।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নৌ পুলিশ ফরিদপুর অঞ্চলের সহকারী পুলিশ সুপার সাজিদ হাসান। এছাড়াও উপস্থিত ছিলেন বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট শাখার সহকারী মহা-ব্যবস্থাপক মোহাম্মদ সালাহউদ্দিন, দৌলতদিয়া পুলিশ ফাঁড়ির এসআই মেহেদী হাসান অপূর্ব, দৌলতদিয়া বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মোহন মন্ডলসহ বিআইডব্লিউটিএ, লঞ্চ মালিক সমিতি, হকার সমিতি এবং বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ।

সভায় ঈদ যাত্রা নিরাপদ করতে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়। এর মধ্যে রয়েছে- আগামী ১৬ মার্চ হতে নিয়মিত টহলের পাশাপাশি ফরিদপুর ও খুলনা অঞ্চল হতে অতিরিক্ত নৌ পুলিশ মোতায়েন করা। দৌলতদিয়া, পাটুরিয়া, ধাওয়াপাড়া, কাজীর হাট ও আরিচা রুটে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হবে। নদীর মাঝপথে ছিনতাই, জুয়া ও চাঁদাবাজি বন্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করে নিয়মিত অভিযান পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়।

সহকারী পুলিশ সুপার সাজিদ হাসান বলেন, এবারের ঈদ যাত্রায় নৌ পুলিশের পক্ষ থেকে সর্বোচ্চ নিরাপত্তার ব্যবস্থা রাখা হয়েছে। যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে আমাদের সদস্যরা বিশেষ ভূমিকা পালন করবে। নৌ পুলিশের পাশাপাশি স্থানীয় জনপ্রতিনিধি, ব্যবসায়ী ও সাধারণ মানুষের সহযোগিতা পেলে এবারের ঈদ যাত্রা হবে অত্যন্ত নিরাপদ ও স্বস্তিদায়ক। এ সময় তিনি নৌপথের শৃঙ্খলা রক্ষায় সাংবাদিকদেরও সহযোগিতা কামনা করেন।

জেএইচআর

Link copied!