ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ১৯ জুলাই, ২০২৬

রমজানে মাগুরায় সৌদি আরবের ৯২ কার্টুন খেজুর বিতরণ

মিরাজ আহমেদ, মাগুরা

মিরাজ আহমেদ, মাগুরা

মার্চ ১২, ২০২৬, ০১:০৯ পিএম

রমজানে মাগুরায় সৌদি আরবের ৯২ কার্টুন খেজুর বিতরণ

পবিত্র রমজান উপলক্ষে মাগুরা জেলায় সৌদি আরব থেকে প্রাপ্ত ৯২ কার্টুন খেজুর বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। জেলা ত্রাণ গুদাম কাম দুর্যোগ ব্যবস্থাপনা তথ্য কেন্দ্রের মাধ্যমে এ খেজুর জেলার চারটি উপজেলায় বিতরণ করা হচ্ছে। 

বৃহস্পতিবার সকালে এ কার্যক্রমের উদ্বোধন করেন মাগুরার জেলা প্রশাসক মো. আব্দুল্লাহ আল মাহমুদ। তিনি জানান, গতরাতে ঢাকা থেকে পাঠানো ৯২ কার্টুন খেজুর মাগুরায় এসে পৌঁছেছে। এর ধারাবাহিকতায় সকাল ১১টা থেকে আনুষ্ঠানিকভাবে বিতরণ কার্যক্রম শুরু করা হয়েছে।

জেলা প্রশাসনের তথ্যমতে, মাগুরা সদর উপজেলায় ৩০ কার্টুন এবং মোহাম্মদপুর উপজেলা, শ্রীপুর উপজেলা ও শালিখা উপজেলা এই তিন উপজেলায় ২২ কার্টুন করে খেজুর বরাদ্দ দেওয়া হয়েছে। প্রতিটি কার্টুনে ৮ কেজি করে খেজুর রয়েছে। জেলা প্রশাসক বলেন, রমজান মাসে দরিদ্র ও অসহায় মানুষের মাঝে সহায়তা পৌঁছে দেওয়ার লক্ষ্যে এ খেজুর বিতরণ করা হচ্ছে। সংশ্লিষ্ট উপজেলা প্রশাসনের মাধ্যমে এগুলো নির্ধারিত উপকারভোগীদের কাছে পৌঁছে দেওয়া হবে।

এ সময় উপস্থিত ছিলেন মাগুরা জেলা সিভিল সার্জন ডা. মো. শামীম কবির, জেলা ত্রাণ গুদাম কাম দুর্যোগ ব্যবস্থাপনা তথ্য কেন্দ্রের কর্মকর্তা এটিএম বেনিজির রহমান এবং মাগুরা সদর উপজেলা নির্বাহী অফিসার মেহেরুন্নাহার। এছাড়াও উপস্থিত ছিলেন মাগুরা পৌর বিএনপির সভাপতি মো. মাসুদ হাসান খান কিজিল, স্থানীয় সাংবাদিক ও বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।

এ উদ্যোগের জন্য মাগুরা–১ আসনের সংসদ সদস্য মনোয়ার হোসেন খান এবং সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী সরকারের মানবিক কার্যক্রমের ধারাবাহিকতায় এ ধরনের সহায়তা কার্যক্রমকে ইতিবাচক বলে উল্লেখ করেছেন। সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, রমজান মাসে এ ধরনের উদ্যোগ অসহায় মানুষের জন্য কিছুটা হলেও স্বস্তি বয়ে আনবে।

এএন

Link copied!