ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ১৯ জুলাই, ২০২৬

পদ্মায় ডুবে গেলো ২৪ হাজার লিটার তেল বোঝাই লরি

বি.এম খোরশেদ, মানিকগঞ্জ

বি.এম খোরশেদ, মানিকগঞ্জ

মার্চ ১২, ২০২৬, ০১:১২ পিএম

পদ্মায় ডুবে গেলো ২৪ হাজার লিটার তেল বোঝাই লরি

মানিকগঞ্জের পাটুরিয়া ঘাটে ফেরি থেকে নামার সময় তেল বোঝাই একটি লরি পদ্মায় ডুবে গেছে। এ ঘটনায় লরির চালক আহত হয়েছেন।

বুধবার রাত সাড়ে ৮টার দিকে ৫ নম্বর ফেরি ঘাটে এই ঘটনা ঘটে। শিবালয় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মনিষা রাণী কর্মকার জানান, যশোর থেকে ২৪ হাজার লিটার পাম্প ওয়েল নিয়ে নারায়ণগঞ্জ যাচ্ছিল লরিটি (ঝিনাইদহ-ঢাকা-৪১-০০৪২)। লরিটি দৌলতদিয়া থেকে শাহ মখদুম নামে ফেরিতে পাটুরিয়া ঘাটে পৌঁছায়।

ফেরি থেকে নামার সময় হঠাৎ ব্রেক বিকল হয়ে লরিটি নিয়ন্ত্রণ হারিয়ে সরাসরি পদ্মায় পড়ে যায়।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে। আহত চালককে হাসপাতালে ভর্তি করা হয়। রাতেই বিআইডব্লিউটিসির উদ্ধারকারী জাহাজ ‘রস্তম’ দিয়ে ডুবে যাওয়া লরিটি উদ্ধার করে লঞ্চ ঘাট এলাকায় রাখা হয়েছে।

এএন

Link copied!