ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ১৯ জুলাই, ২০২৬

চাঁদপুরে মৃত মুরগি ও রক্ত মেশানো মাংস বিক্রির দায়ে জরিমানা

চাঁদপুর প্রতিনিধি

চাঁদপুর প্রতিনিধি

মার্চ ১২, ২০২৬, ০৫:১৪ পিএম

চাঁদপুরে মৃত মুরগি ও রক্ত মেশানো মাংস বিক্রির দায়ে জরিমানা

চাঁদপুরের বাবুরহাট বাজারে মৃত মুরগি বিক্রির জন্য সংরক্ষণসহ বিভিন্ন অপরাধে ৪টি ব্যবসা প্রতিষ্ঠানকে ১৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে। 

বৃহস্পতিবার দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জেলা কার্যালয় এই অভিযান পরিচালনা করে।

অভিযানের নেতৃত্ব দেওয়া সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান জানান, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন লঙ্ঘন করে মৃত মুরগি বিক্রির জন্য রাখায় ‘মেসার্স ভূঁইয়া এন্টারপ্রাইজ’কে ১০ হাজার টাকা এবং মাংসের চর্বিতে রক্ত মিশিয়ে বিক্রির দায়ে ‘খান গোস্তের দোকান’কে ২ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া বিদেশি কসমেটিকসে আমদানিকারকের স্টিকার না থাকায় ‘ফাতেমা ফ্যাশন’কে ৩ হাজার ও ‘আঁখি কসমেটিকস’কে ২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

অভিযান চলাকালে জব্দকৃত মৃত মুরগি ও রক্ত মেশানো চর্বি ধ্বংস করা হয়। অভিযুক্ত প্রতিষ্ঠানগুলো ভবিষ্যতে এ ধরনের অনিয়ম করবে না বলে অঙ্গীকার করেছে। জনস্বার্থে এই অভিযান অব্যাহত থাকবে বলেও জানান এই কর্মকর্তা।

অভিযানে সদর উপজেলা স্বাস্থ্য পরিদর্শক নীনা আক্তার এবং জেলা পুলিশের একটি দল সার্বিক সহযোগিতা প্রদান করে।

জেএইচআর

Link copied!