ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

ফরিদগঞ্জে ঘুষির আঘাতে চালক নিহত, ৪ ঘণ্টার অভিযানে গ্রেপ্তার ৩

শিমুল হাছান, ফরিদগঞ্জ (চাঁদপুর)

শিমুল হাছান, ফরিদগঞ্জ (চাঁদপুর)

মার্চ ১৪, ২০২৬, ০২:৩৩ পিএম

ফরিদগঞ্জে ঘুষির আঘাতে চালক নিহত, ৪ ঘণ্টার অভিযানে গ্রেপ্তার ৩

চাঁদপুরের ফরিদগঞ্জে কলা পাতা কাটাকে কেন্দ্র করে বিতণ্ডার জেরে ঘুষির আঘাতে বিল্লাল হোসেন (৫০) নামের এক সিএনজিচালিত অটোরিকশা চালক নিহত হয়েছেন। এ ঘটনায় পুলিশ দ্রুত অভিযান চালিয়ে ঘটনার মাত্র চার ঘণ্টার মধ্যে অভিযুক্ত বাবা ও তাঁর দুই ছেলেকে গ্রেপ্তার করেছে।

গ্রেপ্তারকৃতরা হলেন- অবসরপ্রাপ্ত নৌ-সদস্য আবুল বাশার (৬৩) এবং তাঁর দুই ছেলে সাহাদাত হোসেন (৪০) ও ইমাম হোসেন (৩০)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার (১২ মার্চ) দুপুরে নিহত বিল্লাল হোসেন তাঁর ছাগলের খাবারের জন্য চাচাতো ভাই আবুল বাশারের গাছ থেকে কলা পাতা কাটেন। এ নিয়ে আবুল বাশারের ছেলে সাহাদাত হোসেন থানায় একটি লিখিত অভিযোগও করেছিলেন।

এরই ধারাবাহিকতায় শুক্রবার (১৩ মার্চ) জুমার নামাজ শেষে ইছাপুর গ্রামের রমজান আলী লিটনের দোকানের সামনে বিল্লাল হোসেনকে পেয়ে অভিযুক্তরা তর্কে লিপ্ত হন। একপর্যায়ে আবুল বাশার বিল্লালকে লক্ষ্য করে সজোরে ঘুষি মারলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে দ্রুত ফরিদগঞ্জ ডায়াবেটিস হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

ঘটনার পর অভিযুক্তরা পালিয়ে গেলেও ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হেলাল উদ্দিন ও ওসি (তদন্ত) এমদাদুল হক ঘটনাস্থল পরিদর্শন করেন এবং মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠান। নিহতের ছেলে কাউসার হোসেন বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ফরিদগঞ্জ-হাজীগঞ্জ সার্কেল) মুকুর চাকমার দিকনির্দেশনায় পুলিশের একটি বিশেষ দল তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান শুরু করে। ঘটনার মাত্র চার ঘণ্টার মধ্যে চাঁদপুর সদর থানার বিভিন্ন স্থান থেকে তিন আসামিকেই গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ।

ফরিদগঞ্জ থানার (ওসি) মো. হেলাল উদ্দিন জানান, হত্যাকাণ্ডের খবর পাওয়ামাত্রই পুলিশ তৎপর হয়ে ওঠে। স্বল্প সময়ের মধ্যে তিন অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে হত্যা মামলা রুজু করে বিধি মোতাবেক আদালতে পাঠানো হয়েছে।

জেএইচআর

Link copied!