ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা সোমবার, ২০ জুলাই, ২০২৬

মাগুরায় ডেঙ্গু প্রতিরোধে সরকারি উদ্যোগ

মিরাজ আহমেদ, মাগুরা

মিরাজ আহমেদ, মাগুরা

মার্চ ১৪, ২০২৬, ০৩:০৭ পিএম

মাগুরায় ডেঙ্গু প্রতিরোধে সরকারি উদ্যোগ

ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধ এবং পরিচ্ছন্নতা বিষয়ে জনসচেতনতা বাড়াতে মাগুরায় ব্যাপক উৎসাহ-উদ্দীপনায় সমন্বিত অভিযান পরিচালনা করেছে জেলা প্রশাসন। শনিবার সকাল সাড়ে ১০টার দিকে জেলা প্রশাসন চত্বর থেকে এই কর্মসূচির সূচনা হয়।

জেলা প্রশাসন চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে মাগুরা সদর হাসপাতাল প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। র‍্যালি শেষে সাধারণ মানুষের মাঝে ডেঙ্গু প্রতিরোধ বিষয়ক লিফলেট বিতরণ করা হয়। একই সঙ্গে শহরের বিভিন্ন স্থানে মশা নিধনের ওষুধ ছিটানো এবং সদর হাসপাতাল প্রাঙ্গণে বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হয়।

মাগুরা-১ আসনের সংসদ সদস্য মনোয়ার হোসেন খান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। তিনি বলেন, “বর্তমান সরকারের স্বাস্থ্যখাতের উন্নয়ন কার্যক্রমের ধারাবাহিকতায় জেলা ও উপজেলা পর্যায়ে স্বাস্থ্যসেবা সম্প্রসারণে নানা উদ্যোগ নেওয়া হয়েছে। ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকারি উদ্যোগই নয়, জনগণের সচেতন অংশগ্রহণও অত্যন্ত গুরুত্বপূর্ণ।” তিনি মাগুরা সদর হাসপাতালের সেবার মানোন্নয়নে অবকাঠামো ও চিকিৎসা সুবিধা বৃদ্ধির প্রতিশ্রুতি দেন।

মাগুরার জেলা প্রশাসক মো. আব্দুল্লাহ আল মাহমুদ বলেন, সরকারের ধারাবাহিক জনস্বাস্থ্য উদ্যোগের অংশ হিসেবেই মাঠপর্যায়ে এই কার্যক্রম জোরদার করা হচ্ছে।

মাগুরার সিভিল সার্জন ডা. শামীম কবির জানান, মশার প্রজননস্থল ধ্বংস করা গেলে ডেঙ্গুর ঝুঁকি অনেকটাই কমানো সম্ভব। হাসপাতালগুলোতে ডেঙ্গু রোগীদের চিকিৎসা ব্যবস্থাপনা শক্তিশালী করতে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয়েছে। ২৫০ শয্যা বিশিষ্ট মাগুরা সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মহসিন উদ্দিন ফকির হাসপাতালের সীমাবদ্ধতাগুলো তুলে ধরে বিশেষজ্ঞ চিকিৎসক বৃদ্ধি এবং আইসিইউ ও এইচডিইউ সক্ষমতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন।

কর্মসূচিতে জেলা প্রশাসনের কর্মকর্তা-ব্যার্থীবৃন্দ ছাড়াও মাগুরা পৌরসভার প্রতিনিধি, বাংলাদেশ স্কাউটস, বিডি ক্লিন এবং বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা সক্রিয়ভাবে অংশ নেন। বক্তারা সম্মিলিত উদ্যোগের মাধ্যমে নিজ নিজ আঙ্গিনা পরিষ্কার রাখার আহ্বান জানান।

জেএইচআর

Link copied!