ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ১৯ জুলাই, ২০২৬

সুন্দরগঞ্জে র‌্যাবের অভিযানে ১১৭ বোতল ফেন্সিডিলসহ গ্রেপ্তার ২

গাইবান্ধা প্রতিনিধি

গাইবান্ধা প্রতিনিধি

মার্চ ১৫, ২০২৬, ১২:৪৩ পিএম

সুন্দরগঞ্জে র‌্যাবের অভিযানে ১১৭ বোতল ফেন্সিডিলসহ গ্রেপ্তার ২

গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলায় অভিযান চালিয়ে ১১৭ বোতল ফেন্সিডিল জব্দসহ ২জন পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১৩।

রোববার বেলা ১০টার দিকে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন র‌্যাব-১৩ এর জনসংযোগ বিভাগের সিনিয়র সহকারী পরিচালক বিপ্লব কুমার গোস্বামী।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শনিবার দুপুর ২টা ৪০ মিনিটে উপজেলার মাওলানা ভাসানী হরিপুর সেতু মহাসড়ক এলাকায় গাইবান্ধা র‌্যাব ক্যাম্পের সদস্যরা অভিযান পরিচালনা করে। একটি মোটরসাইকেল তল্লাশি চালিয়ে বিশেষ কায়দায় রাখা ১১৭ বোতল ফেন্সিডিল জব্দসহ রাশেদ (৩০) ও রাজিব সরকার (৪০) নামে ২ যুবককে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার রাশেদুল ইসলাম রাশেদ সাদুল্লাপুর উপজেলার ধাপেরহাট ইউনিয়নের হাসানপাড়া গ্রামের আব্দুর রহমান সরকারের ছেলে। আর রাজিব সরকার একই গ্রামের মৃত আমিনুল সরকারের ছেলে।

প্রাথমিকভাবে র‌্যাব জানায়, দীর্ঘদিন ধরে এই ২ মাদক কারবারি অজ্ঞাতনামা ব্যক্তিদের নিকট থেকে অবৈধ ফেন্সিডিল ক্রয় করে দেশের বিভিন্ন স্থানে সুকৌশলে এবং অভিনব পদ্ধতিতে মাদক ব্যবসায়ীদের নিকট বিক্রয় ও সরবরাহ করে আসছিল।

তাদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে। জব্দকৃত আলামত থানায় হস্তান্তর করা হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে র‌্যাব-১৩ এর গোয়েন্দা তৎপরতা এবং চলমান অভিযান অব্যাহত থাকবে।

এএন

Link copied!