ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

সুনামগঞ্জে অসহায় ও দরিদ্র মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি

তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি

মার্চ ১৫, ২০২৬, ০২:৪০ পিএম

সুনামগঞ্জে অসহায় ও দরিদ্র মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

সুনামগঞ্জে ঈদ আনন্দ ভাগাভাগি করে নিতে ৫ শতাধিক অসহায় ও দরিদ্র মানুষের মাঝে ঈদসামগ্রী বিতরণ করেছে সামাজিক সংগঠন প্রবাসী সমাজকল্যাণ ও উন্নয়ন সংস্থা।

রোববার দুপুরে সুনামগঞ্জ সদর উপজেলার গৌরারং ইউনিয়নের উমেদশ্রী গ্রামের সাইম-সুপার মার্কেটে এসব ঈদসামগ্রী বিতরণ করেন সংগঠনের সদস্যরা।

অনুষ্ঠানে প্রবাস থেকে ভার্চুয়ালি যুক্ত ছিলেন সংগঠনের সভাপতি রোকন উদ্দিন রাজু, সহ-সভাপতি এরশাদ মিয়া, নিজাম উদ্দিন, শাজাহান মিয়া, আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক দিলোয়ার হোসেন জীবন, সহ-সাধারণ সম্পাদক আকবর হোসেন, নুর হোসেন, দিলোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক জনি চৌধুরী, সহ-সাংগঠনিক সম্পাদক আছির আলী, দপ্তর সম্পাদক রুবেল আহমদ, প্রচার সম্পাদক দিলোয়ার হোসেন (ফ্রান্স প্রবাসী), সহ-প্রচার সম্পাদক নিয়ামুল হক, আইন-বিষয়ক সম্পাদক ইমরান চৌধুরী, সমাজ বিষয়ক সম্পাদক রহিম উদ্দিন, সহ-সমাজ বিষয়ক সম্পাদক জহুর মিয়া, গোলাম জিলানী, উপদেষ্টা হাফিজ মিয়া, আব্দুল আলী, পারভেজ মিয়া জিতু, মাসুক মিয়া, জিল্লুর রহমান দিলু, যোগাযোগ বিষয়ক সম্পাদক মিজানুর রহমান মিজান, ত্রাণ ও যোগাযোগ বিষয়ক সম্পাদক মনির হোসেন, সহ-ত্রাণ ও যোগাযোগ বিষয়ক সম্পাদক সজিব আহমেদ।

এসময় সংগঠনের উপদেষ্টা মকবুল হোসেন, আব্দুল্লাহ, অর্থ সম্পাদক ছালেক আহমেদ, সহ-অর্থ সম্পাদক আশরাফ উদ্দিন, যোগাযোগ বিষয়ক সম্পাদক সাদিকুর রহমান, সমাজ কল্যাণ সম্পাদক বিষয়ক রিমন, সহ-সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক সাইফুর রহমান, আজিজুর রহমান রুবেল, আজাদ মিয়া, সিরাতুন নবী সানি, স্থানীয় ইউপি সদস্য আইয়ুব আলী, বিশিষ্ট ব্যবসায়ী ময়নুল মিয়া, স্থানীয় বাসিন্দা ইছহাক উদ্দিন, হাজ্বী আব্দুল জলিল-সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এ সময় ভার্চুয়ালি যুক্ত থেকে সংগঠনের নেতৃবৃন্দ বলেন, সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোই প্রবাসী সমাজকল্যাণ ও উন্নয়ন সংস্থার মূল লক্ষ্য। ঈদের আনন্দ যেন কেবল সামর্থ্যবান মানুষের মধ্যেই সীমাবদ্ধ না থাকে, বরং সমাজের সব স্তরের মানুষ যেন সমানভাবে এই আনন্দে শামিল হতে পারে- সেই উদ্দেশ্যেই এমন উদ্যোগ নেওয়া হয়েছে।

তারা আরও বলেন, প্রবাসী সমাজকল্যাণ ও উন্নয়ন সংস্থা সবসময় মানবিক, সামাজিক ও শিক্ষামূলক কর্মকাণ্ডের মাধ্যমে জেলার বিভিন্ন স্থানে ইতিবাচক পরিবর্তন আনতে কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়াতে সংগঠনটির কার্যক্রম অব্যাহত থাকবে।

পবিত্র ঈদুল ফিতরের আগে এমন সহায়তা পেয়ে অসহায় ও দরিদ্র পরিবারগুলো প্রবাসী, সমাজকল্যাণ ও উন্নয়ন সংস্থার প্রতি সন্তোষ ও গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং সংগঠনটির এই মানবিক উদ্যোগকে সাধুবাদ জানান।

স্থানীয়রা জানান, প্রবাসীদের এমন উদ্যোগ সমাজে মানবতার বার্তা ছড়িয়ে দেয়। প্রবাসী সমাজকল্যাণ ও উন্নয়ন সংস্থার এ ধরনের কর্মকাণ্ড ভবিষ্যতে আরও বিস্তৃত হবে এবং সমাজের অসহায় মানুষের মুখে হাসি ফোটাবে এমন প্রত্যাশাই সবার। 

এএন

Link copied!