ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ১৯ জুলাই, ২০২৬

গাইবান্ধা জেলা পরিষদের প্রশাসক হলেন ডা. মইনুল হাসান সাদিক

গাইবান্ধা প্রতিনিধি

গাইবান্ধা প্রতিনিধি

মার্চ ১৬, ২০২৬, ১১:১৬ এএম

গাইবান্ধা জেলা পরিষদের প্রশাসক হলেন ডা. মইনুল হাসান সাদিক

গাইবান্ধা জেলা পরিষদের প্রশাসক পদে নিয়োগ পেয়েছেন জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডা. মইনুল হাসান সাদিক। বিএনপি নেতৃত্বাধীন সরকার দেশের ৪২টি জেলা পরিষদে নতুন প্রশাসক নিয়োগ দিয়েছে। 

রোববার এ নিয়োগ দেওয়া হয়। প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব–১ জাহিদুল ইসলাম রনি বিষয়টি নিশ্চিত করেছেন।

সাদুল্লাপুর উপজেলার কৃতি সন্তান ডা. মইনুল হাসান সাদিক দীর্ঘদিন ধরে গাইবান্ধায় বিএনপির রাজনীতিতে সক্রিয়। জেলা বিএনপির সভাপতি হিসেবে তিনি দলীয় সাংগঠনিক কার্যক্রম পরিচালনা, নেতাকর্মীদের ঐক্যবদ্ধ রাখা এবং বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলন ও রাজনৈতিক কর্মসূচিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন।

পেশাগতভাবে তিনি একজন চিকিৎসক। তিনি বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন। চিকিৎসক হিসেবে তিনি ব্যাপকভাবে পরিচিত। পাশাপাশি সামাজিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডেও তার সম্পৃক্ততা রয়েছে।

দীর্ঘদিন ধরে তিনি চিকিৎসাসেবার পাশাপাশি দরিদ্র ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো, স্বাস্থ্য সচেতনতা কার্যক্রম পরিচালনা এবং বিভিন্ন মানবিক উদ্যোগে অংশ নিয়ে সাধারণ মানুষের কাছেও পরিচিত মুখ হয়ে উঠেছেন।

এদিকে, ডা. সাদিক জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ পাওয়ায় জেলা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মধ্যে আনন্দ বিরাজ করছে। তারা তাকে শুভেচ্ছা জানিয়েছেন। নেতাকর্মীদের আশা, নতুন এই নিয়োগের ফলে জেলা পরিষদের উন্নয়ন প্রকল্প তদারকি ও গ্রামীণ অবকাঠামো উন্নয়নে ইতিবাচক প্রভাব পড়বে।

উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধা-৩ আসনে ধানের শীষ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন ডা. মইনুল হাসান সাদিক।

এএন

Link copied!