ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ১৯ জুলাই, ২০২৬

বাবার জানাজার আগে মাছ চুরির অভিযোগে দুই চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি

মার্চ ১৬, ২০২৬, ০৩:৩০ পিএম

বাবার জানাজার আগে মাছ চুরির অভিযোগে দুই চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা

বাবার জানাজার ৩ ঘণ্টা আগে মাছ চুরির অভিযোগ এনে দুই চেয়ারম্যানকে আসামি করে স্থানীয় থানায় মামলা করেছেন, বোয়ালমারী উপজেলার বিলচাপাদাহর পরিচালনা কমিটির সভাপতি আশুতোষ বিশ্বাস। রোববার রাতে মামলাটি নথিভুক্ত করা হয়। মামলা নাম্বার ৭। এ মামলায় ২৫ জনের নাম এজাহারে উল্লেখ করে অজ্ঞাত আরো ১০০ থেকে ১৫০ জনকে আসামি করা হয়েছে। 

ওই দুই চেয়ারম্যান হলো বোয়ালমারী উপজেলা আ.লীগের অর্থ সম্পাদক ও ঘোষপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. ফারুক হোসেন এবং সাতৈর ইউনিয়ন আ.লীগের সভাপতি ও সাতৈর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. মজিবর রহমান।

এজাহারে উল্লেখ করা হয়, চলতি বছরের গত ২ মার্চ সকাল ৭টার দিকে ওই দুই চেয়ারম্যান লোকজন নিয়ে সঙ্গবদ্ধ হয়ে দেশীয় অস্ত্র সজ্জিত হয়ে বিলচাপাদহ এলাকায় প্রবেশ করে। 

এ সময় তারা জোরপূর্বক বিল থেকে বিপুল পরিমাণ মাছ লুট করে নিয়ে যায়। এতে বিলের মালিক ও সংশ্লিষ্টদের আর্থিকভাবে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে সাতৈর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মজিবর রহমান বলেন, আমার বাবা ১ মার্চ রাতে মারা যায়। তার জানাজা হয় পরের দিন ২ মার্চ সকাল ১০ টায়। আমার বাবার লাশ জানাজায় রেখে আমি মাছ চুরি করতে গিয়েছিলাম। এটা হাস্যকর ছাড়া আর কিছুই নই। মিথ্যার তো একটা শেষ থাকার দরকার আছে। আমাকে হেনস্তা করার একটা কৌশল।

ঘোষপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. ফারুক হোসেন বলেন, আমাদের নামে মিথ্যা অভিযোগ এনে মামলা করা হয়েছে। আমাদের হেনস্তা  করার জন্য এ মিথ্যা মামলাটি করা হয়েছে। বিগত বছর ধরে মাঝিদের সাথে নিয়ে এ বিলটি আমি আর মজিবর চেয়ারম্যান দেখভাল করে আসছি। ল

বোয়ালমারী থানার অফিসার ইনচার্জ মো. আনোয়ার হোসেন বলেন, প্রাপ্ত অভিযোগের ভিত্তিতে মামলা দায়ের করা হয়েছে। তদন্ত করে সত্য মিথ্যা যাচাই করা হবে। তদন্তে যা পাওয়া যায় সেই প্রতিবেদন জমা দেওয়া হবে।

এএন

Link copied!