ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ১৯ জুলাই, ২০২৬

শরীয়তপুরে ১৪ কিলোমিটার খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন হুইপ

নুরুজ্জামান শেখ, শরীয়তপুর

নুরুজ্জামান শেখ, শরীয়তপুর

মার্চ ১৬, ২০২৬, ০৫:১৫ পিএম

শরীয়তপুরে ১৪ কিলোমিটার খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন হুইপ

প্রধানমন্ত্রীর অগ্রাধিকার ভিত্তিতে খাল খনন প্রকল্পের অংশ হিসেবে শরীয়তপুরের গোসাইরহাটে ১৪ কিলোমিটার খাল খনন কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। 

সোমবার দুপুরে উপজেলার নাগেরপাড়া ইউনিয়নের পখমসার এলাকায় এই খনন কাজের উদ্বোধন করেন শরীয়তপুর-৩ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ মিয়া নুর উদ্দিন আহমেদ অপু। উদ্বোধনের পাশাপাশি তিনি সেখানে বৃক্ষরোপণ কর্মসূচিতেও অংশ নেন।

শরীয়তপুরের জেলা প্রশাসক তাহসিনা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শরীয়তপুর-২ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি শফিকুর রহমান কিরণ, শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য সাঈদ আহমেদ আসলাম এবং জেলা পরিষদের প্রশাসক সরদার এ কে এম নাছির উদ্দিন কালু।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে এলজিইডির নির্বাহী প্রকৌশলী রাফেউল ইসলাম, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সিদ্দিকুর রহমান, গোসাইরহাট উপজেলা বিএনপি নেতা তারেক আজিজ মোবারক ঢালীসহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। 

বক্তারা বলেন, এই খাল খননের ফলে এলাকার পানি নিষ্কাশন ব্যবস্থা উন্নত হওয়ার পাশাপাশি কৃষি উৎপাদনে ইতিবাচক প্রভাব পড়বে।

জেএইচআর

Link copied!