ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ১৯ জুলাই, ২০২৬
ফরজানা শারমিন

শেকড় ভুলে গেলে ৫ আগস্ট বারবার ফিরে আসবে

পাবনা প্রতিনিধি

পাবনা প্রতিনিধি

মার্চ ১৬, ২০২৬, ০৫:৫৭ পিএম

শেকড় ভুলে গেলে ৫ আগস্ট বারবার ফিরে আসবে

সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফরজানা শারমিন পুতুল বলেছেন, আমাদের শেকড় কখনোই ভুলে গেলে চলবে না। যারা নিজেদের শেকড় ভুলে যায়, তাদের শেকড় উপড়ে ফেলতেই ৫ আগস্ট বারবার ফিরে আসে।

সোমবার দুপুরে পাবনার হেমায়েতপুরের মন্ডলপাড়া এলাকায় পদ্মকোল খালের ৪ কিলোমিটার খনন কাজের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, একটি দেশ ও রাষ্ট্রকে এগিয়ে নিতে হলে সেই দেশের প্রতিটি মানুষকে এগিয়ে নিতে হবে। তা না হলে উন্নত বাংলাদেশ গড়ে তোলা সম্ভব নয়।

প্রতিমন্ত্রী বলেন, “আমরা চেয়েছি বলেই সরকার গঠনের এক সপ্তাহের মধ্যেই ফ্যামিলি কার্ডের মতো প্রকল্প হাতে নিতে পেরেছি। এছাড়াও কৃষিঋণের ১০ হাজার টাকা মওকুফের প্রস্তাব মানুষের উন্নয়নে সরকারের সদিচ্ছার বহিঃপ্রকাশ।”

অনুষ্ঠানে জেলা প্রশাসক ড. শাহেদ মোস্তফা-এর সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন পাবনা-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস, পাবনা-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট এ কে এম সেলিম রেজা হাবিব, জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব, পুলিশ সুপার আনোয়ার জাহিদ এবং জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট মাকসুদুর রহমান মাসুদ খন্দকার।

এএন

Link copied!