ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ১৯ জুলাই, ২০২৬

পোরশায় এমপি মোস্তাফিজুর রহমানকে শিক্ষকদের শুভেচ্ছা

ইসমাইল হোসেন, পোরশা (নওগাঁ)

ইসমাইল হোসেন, পোরশা (নওগাঁ)

মার্চ ১৭, ২০২৬, ১১:২৪ এএম

পোরশায় এমপি মোস্তাফিজুর রহমানকে শিক্ষকদের শুভেচ্ছা

পোরশা উপজেলার শহীদ পিংকু বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারীরা জাতীয় সংসদ সদস্য জনাব মোস্তাফিজুর রহমানকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন।

গতকাল ইফতার অনুষ্ঠান শেষে বিদ্যালয়ের অফিস কক্ষে তাকে এ শুভেচ্ছা জানানো হয়।

গোলাপ ফুল দিয়ে সাজানো তোড়াটি নওগাঁ-১ (পোরশা, সাপাহার ও নিয়ামতপুর) আসনের মাননীয় সংসদ সদস্য জনাব মোস্তাফিজুর রহমানের হাতে তুলে দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জনাব সাদেকুল ইসলাম, উপজেলা বিএনপির দুর্যোগ ও ত্রাণ পুনর্বাসন সম্পাদক এবং শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম, সহকারী শিক্ষক আব্দুল হালিম, আলমগীর হোসেন ও রবিউল ইসলামসহ অন্যান্য কর্মচারীরা।

বিদ্যালয়ের বিভিন্ন বিষয় নিয়ে আলাপকালে অতিরিক্ত শিক্ষার্থী ভর্তির সমস্যার কথা তুলে ধরলে তিনি নতুন শাখা খোলার পরামর্শ দেন এবং রেজিস্টার বরাবর দরখাস্তে সুপারিশ করেন।

এ সময় তিনি দ্বিধা-দ্বন্দ্ব ভুলে সরকারের নির্দেশনা যথাযথভাবে পালন করে শিক্ষার মান উন্নয়নে শিক্ষকদের সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান জানান। অনুষ্ঠানে স্থানীয় নেতাকর্মীসহ সাংবাদিকরাও উপস্থিত ছিলেন।

এএন

Link copied!