সালথা (ফরিদপুর) প্রতিনিধি
মার্চ ১৭, ২০২৬, ০১:২৯ পিএম
ফরিদপুরের সালথায় বাংলাদেশ জামায়েত ইসলামী সালথা উপজেলা শাখার উদ্যোগে অটোভ্যান বিতরণ করা হয়েছে। মঙ্গলবার দুপুর ১২টায় সালথা বাইপাস সড়কে অবস্থিত আই লাভ চত্বরে জামায়েত ইসলামীর আয়োজনে গট্টি ইউনিয়নের দাড়িয়াকান্দি গ্রামের হতদরিদ্র এলেম শেখকে স্বাবলম্বী করার লক্ষ্যে একটি নতুন অটোভ্যান প্রদান করা হয়।
এসময়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়েত ইসলামী সালথা উপজেলা আমীর মাওলানা আবুল ফজল মুরাদ।
এছাড়াও উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়েত ইসলামী সালথা উপজেলা নায়েবে আমীর আজিজুর রহমান মজনু, উপজেলা জামায়াতে ইসলামী যুব বিভাগের সভাপতি মোঃ মেহেদী হাসান, গট্টি ইউনিয়ন জামায়াতে ইসলামী সভাপতি তুফাজ্জেল হোসেন, গট্টি ইউনিয়ন শ্রমিককল্যাণ ফেডারেশনের সভাপতি মোঃ জাহাঙ্গীর হোসেন, উপজেলা জামায়াতে ইসলামী নেতা মোঃ ওয়ালীউজ্জামান প্রমুখ।
সালথা উপজেলা জামায়াতে ইসলামীর পক্ষ থেকে অটোভ্যানটি উপহার হিসেবে পেয়ে এলেম শেখ বলেন, “আমি একজন হতদরিদ্র ও অসহায় মানুষ। আমার শারীরিক সমস্যার কারণে আমি ভারী কোনো কাজ করতে পারি না, ফলে আমার সংসার চালানো কঠিন হয়ে পড়েছিল। জামায়েত ইসলামী থেকে অটোভ্যানটি পেয়ে আমি খুবই আনন্দিত। এই ভ্যানটি চালিয়ে আমি আমার পরিবারের অভাব দূর করে স্বাবলম্বী হতে পারবো, ইনশাআল্লাহ। বাংলাদেশ জামায়েত ইসলামী সালথা শাখার প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই।”
এএন