ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে সারি সারি গাড়ি, যাত্রীর অপেক্ষায় পরিবহন

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি

মার্চ ১৭, ২০২৬, ০৫:২৬ পিএম

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে সারি সারি গাড়ি, যাত্রীর অপেক্ষায় পরিবহন

পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা ত্রিমোড় বাসস্ট্যান্ডে সারি সারি যাত্রীবাহী গাড়ি দাঁড়িয়ে আছে ঘরমুখো যাত্রীদের অপেক্ষায়।

মঙ্গলবার (১৭ মার্চ) বিকেল ৪টার দিকে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা ত্রিমোড় এলাকায় সরেজমিনে দেখা যায়, শত শত বাস, লেগুনা ও অন্যান্য যানবাহন যাত্রী পরিবহনের আশায় দীর্ঘ সময় ধরে অবস্থান করছে। তবে মহাসড়কে থেমে থেমে যান চলাচল করছে, ফলে কোথাও কোথাও ধীরগতি লক্ষ্য করা গেছে।

জুই এন্টারপ্রাইজের চালক লোকমান হোসেন বলেন, “সকাল থেকে গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছি। যাত্রী পূর্ণ হলেই গন্তব্যে রওনা দেব।”

ঠাকুরগাঁওগামী যাত্রী সুমী জানান, “আমার স্বামী চাকরির কারণে ঈদের আগের দিন বাড়ি যাবেন। তাই ভিড় এড়াতে আজই রওনা হয়েছি। কিন্তু তেলের অজুহাতে পরিবহনগুলো অতিরিক্ত ভাড়া দাবি করছে।”

রংপুরগামী সিফাত পরিবহনের সুপারভাইজার রফিক বলেন, “আজ বিকেল থেকে আগামীকাল রাত পর্যন্ত যাত্রীর চাপ আরও বাড়বে বলে ধারণা করছি।”

এদিকে দিনাজপুরের বীরগঞ্জ রুটের এক সুপারভাইজার নাম প্রকাশ না করার শর্তে জানান, “ঢাকা কাউন্টার থেকেই অধিকাংশ টিকিট বিক্রি শেষ। এরপর রাস্তায় যাত্রী উঠালে তাদের কাছ থেকে বেশি ভাড়া নেওয়া হচ্ছে।”

এ বিষয়ে নাওজোড় হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাওগাত বলেন, “এলাকার শিল্পকারখানাগুলো পর্যায়ক্রমে ছুটি দেবে, তাই হঠাৎ অতিরিক্ত চাপ পড়ার সম্ভাবনা কম। যাত্রীদের নিরাপত্তায় পুলিশি টহল জোরদার করা হয়েছে। কোনো ধরনের ভোগান্তি হবে না বলে আশা করছি।”

এএন

Link copied!