ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

ঈদযাত্রা নিজের চোখে দেখার চেষ্টা করছি: নৌপরিবহন প্রতিমন্ত্রী

বি.এম খোরশেদ, মানিকগঞ্জ

বি.এম খোরশেদ, মানিকগঞ্জ

মার্চ ১৮, ২০২৬, ০৪:৩১ পিএম

ঈদযাত্রা নিজের চোখে দেখার চেষ্টা করছি: নৌপরিবহন প্রতিমন্ত্রী

নৌপরিবহন প্রতিমন্ত্রী মো. রাজিব আহসান বলেছেন, কর্মকর্তা অথবা অন্য কারও চোখ দিয়ে নয়, আমি সব কিছু নিজের চোখে দেখার চেষ্টা করছি। যাত্রীদের কাছে সরাসরি খোঁজখবর নিচ্ছি যে সার্বিক ব্যবস্থাপনা সঠিক আছে কি না।

বুধবার দুপুরে মানিকগঞ্জের পাটুরিয়া ঘাট পরিদর্শনকালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী জানান, সরকারের সবটুকু সামর্থ্য কাজে লাগিয়ে এবারের ঈদযাত্রা নির্বিঘ্ন, আনন্দঘন এবং উৎসবমুখর করার সর্বোচ্চ চেষ্টা করা হয়েছে। তিনি সন্তোষ প্রকাশ করে বলেন, এখন পর্যন্ত সব পথেই মানুষ স্বস্তি নিয়ে নাড়ির টানে বাড়ি ফিরছে। অতীতের মতো এবার বড় ধরনের দুর্ভোগ, যাত্রী হয়রানি বা শিডিউল বিপর্যয়ের মতো অভিযোগ শোনা যায়নি। সরকারের সময়োপযোগী পদক্ষেপের কারণেই যাত্রীরা এবার স্বস্তির নিশ্বাস ফেলছে।

তিনি আরও আশ্বাস দেন যে, ঘরমুখী যাত্রার মতো ফিরতি পথেও প্রশাসনের সার্বক্ষণিক মনিটরিং বজায় থাকবে। আগামী দিনে ঈদে বাড়ি ফেরার সময় মানুষের যন্ত্রণার বিষয়টি স্থায়ীভাবে নিরসন করার জন্য প্রয়োজনীয় দীর্ঘমেয়াদী ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান নৌপরিবহন প্রতিমন্ত্রী।

জেএইচআর

Link copied!