ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ১৯ জুলাই, ২০২৬

ইউএনওকে সাধারণ যাত্রী ভেবে অতিরিক্ত ভাড়া দাবি, দুই চালককে জরিমানা

সাজ্জাদ হোসেন, গোয়ালন্দ (রাজবাড়ী)

সাজ্জাদ হোসেন, গোয়ালন্দ (রাজবাড়ী)

মার্চ ১৮, ২০২৬, ০৪:৪৪ পিএম

ইউএনওকে সাধারণ যাত্রী ভেবে অতিরিক্ত ভাড়া দাবি, দুই চালককে জরিমানা

রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে ঈদুল ফিতর উপলক্ষে ঘরমুখী মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে বুধবার বিশেষ অভিযান পরিচালনা করেছেন গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাথী দাস।

অভিযান চলাকালে মাহেন্দ্র স্ট্যান্ডের দুই চালক স্বয়ং ইউএনও-কে সাধারণ যাত্রী ভেবে অতিরিক্ত ভাড়া দাবি করায় তাঁদের আটক করে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা করা হয়।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, দৌলতদিয়া ফেরিঘাট, লঞ্চঘাট এবং বাস টার্মিনাল এলাকায় যাত্রীদের হয়রানি বন্ধে এই নজরদারি চালানো হয়। এ সময় দুজন বাস যাত্রীর কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের প্রমাণ পাওয়ায় তাৎক্ষণিকভাবে সেই টাকা ফেরত দেওয়ার ব্যবস্থা করা হয়। 

এরপর মাহেন্দ্র স্ট্যান্ডে অতিরিক্ত ভাড়া চাওয়ার অভিযোগে দণ্ডবিধি ১৮৬০-এর ১৮৮ ধারা অনুযায়ী দুই চালককে ৫০০ টাকা করে মোট ১ হাজার টাকা জরিমানা করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট সাথী দাস জানান, যাত্রীরা যেন কোনো ভোগান্তি ছাড়াই বাড়ি ফিরতে পারেন, তা নিশ্চিত করতে উপজেলা প্রশাসন কাজ করছে। অতিরিক্ত ভাড়া আদায়কারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং গৃহীত বাড়তি অর্থ যাত্রীদের ফিরিয়ে দেওয়া হচ্ছে। 

ঈদযাত্রা নির্বিঘ্ন রাখতে ঘাটে প্রশাসনের এই নজরদারি ও মোবাইল কোর্ট পরিচালনা সার্বক্ষণিক অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

জেএইচআর

Link copied!