ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬
মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

জনগণের ভোগান্তি কমাতে আমরা সড়কে নেমেছি

রাইসুল ইসলাম লিটন, টাঙ্গাইল

রাইসুল ইসলাম লিটন, টাঙ্গাইল

মার্চ ১৮, ২০২৬, ০৫:০৬ পিএম

জনগণের ভোগান্তি কমাতে আমরা সড়কে নেমেছি

আসন্ন ঈদুল ফিতরে ঘরমুখো মানুষের যাতায়াত নির্বিঘ্ন করতে এবং মহাসড়কে জনভোগান্তি কমাতে সরকার সর্বোচ্চ প্রস্তুতি নিয়েছে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু।

বুধবার দুপুরে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের এলেঙ্গা বাসস্ট্যান্ড এলাকা পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। যথাযথ ব্যবস্থাপনার কারণে এবার মহাসড়কে কোনো দীর্ঘ যানজট হবে না বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

প্রতিমন্ত্রী বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশ রয়েছে যেন ঈদযাত্রায় মানুষ কোনোভাবেই ভোগান্তির শিকার না হয়। জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধি হিসেবে তাদের প্রতি আমাদের দায়বদ্ধতা রয়েছে, আর সেই দায়বদ্ধতা থেকেই আমরা সরাসরি সড়কে নেমেছি।

তিনি আরও জানান, গার্মেন্টসসহ বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠানে ছুটি শুরু হওয়ায় আজ থেকে প্রায় ৪০ লাখ অতিরিক্ত মানুষ এই মহাসড়ক ব্যবহার করবে। যাত্রী ও রোজাদাররা যেন সড়কে আটকে না পড়েন, সেজন্য সার্বক্ষণিকভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে।

মহাসড়কের বর্তমান অবস্থা তুলে ধরে সুলতান সালাউদ্দিন টুকু জানান, এখন পর্যন্ত যান চলাচল সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে এবং কোথাও কোনো যানজটের খবর পাওয়া যায়নি। যানজট নিরসনে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি দলীয় কর্মীরাও পুলিশকে সহযোগিতা করছে। 

ডিআইজি এবং এসপিসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা সরাসরি তদারকি করছেন। অতীতের অব্যবস্থাপনা কাটিয়ে এবার পূর্বপ্রস্তুতি ও তদারকির মাধ্যমে জনগণকে একটি স্বস্তিদায়ক ঈদযাত্রা উপহার দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

পরিদর্শনকালে প্রতিমন্ত্রীর সঙ্গে ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক, টাঙ্গাইলের পুলিশ সুপার মুহাম্মদ শামসুল আলম সরকারসহ সংশ্লিষ্ট প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জেএইচআর

Link copied!