ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

মাদারীপুরে যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদুল ফিতর উদযাপিত

মহসিন তালুকদার, মাদারীপুর

মহসিন তালুকদার, মাদারীপুর

মার্চ ২১, ২০২৬, ১১:০৩ এএম

মাদারীপুরে যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদুল ফিতর উদযাপিত

মাদারীপুরে বিপুল উৎসাহ-উদ্দীপনা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হয়েছে। শনিবার সকাল সাড়ে ৭টায় শহরের কেন্দ্রীয় পৌর ঈদগাহ মাঠে জেলার প্রধান ঈদের জামাত অনুষ্ঠিত হয়। 

এতে ইমামতি করেন আব্দুর রাজ্জাক হাওলাদার জামে মসজিদের খতিব মাওলানা মুফতি মাহমুদুল হাসান। নামাজ শেষে দেশ ও জাতির কল্যাণ, শান্তি এবং সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাত শেষে মুসল্লিরা একে অপরের সঙ্গে কোলাকুলির মাধ্যমে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেন।

ঈদের এই প্রধান জামাতে সাধারণ মুসল্লিদের সঙ্গে নামাজ আদায় করেন মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য জাহান্দারা আলী মিয়া, জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট জাফর আলী মিয়া, বাংলাদেশ জামায়াতে ইসলামী জেলা শাখার সেক্রেটারি হাফেজ এনায়েত হোসেন, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জামিনের হোসেন মিঠু ও মিজানুর রহমান মুরাদ। 

এছাড়াও জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাসুদ পারভেজ ও সাংগঠনিক সম্পাদক মিজান শিকদারসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ এবং সরকারি-বেসরকারি উচ্চপদস্থ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

নামাজ শেষে মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য জাহান্দারা আলী মিয়া গণমাধ্যমের সঙ্গে আলাপকালে বলেন, বিএনপির ৩১ দফা বাস্তবায়নের কাজ ইতোমধ্যে শুরু হয়েছে। বর্তমানে মায়েরা ফ্যামিলি কার্ড ও কৃষকরা কৃষি কার্ড পাচ্ছেন। সরকার কৃষকদের কৃষিঋণ মওকুফ করেছে। তিনি আরও উল্লেখ করেন যে, বিএনপি কেবল প্রতিশ্রুতি দেয় না, তা বাস্তবায়নও করে; যার ফলে দেশের মানুষ এখন শান্তিতে বসবাস করছে ও নিরাপদে ঘুমাতে পারছে।

জেলার প্রধান এই ঈদ জামাতকে কেন্দ্র করে জেলা পুলিশের পক্ষ থেকে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়। নিশ্ছিদ্র নিরাপত্তার মধ্য দিয়ে অত্যন্ত শান্তিপূর্ণ পরিবেশে মাদারীপুরের প্রধান ঈদগাহে নামাজ সম্পন্ন হয়েছে।

জেএইচআর

Link copied!