ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

বরিশালে বৃষ্টি উপেক্ষা করে ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত

বরিশাল ব্যুরো

বরিশাল ব্যুরো

মার্চ ২১, ২০২৬, ১১:০৯ এএম

বরিশালে বৃষ্টি উপেক্ষা করে ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত

যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে সারা দেশের মতো বৃষ্টি উপেক্ষা করে বরিশালেও পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হয়েছে।

শনিবার সকাল ৮টায় বরিশাল নগরীর বান্দ রোডস্থ হেমায়েতউদ্দিন কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়। সকাল থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি থাকায় অন্য বছরের তুলনায় মুসল্লিদের উপস্থিতি কিছুটা কম থাকলেও মানুষের উৎসাহে কোনো কমতি ছিল না।

বরিশাল কেন্দ্রীয় ঈদগাহের এই প্রধান জামাতে সদর আসনের সংসদ সদস্য মজিবর রহমান সরোয়ার, বিভাগীয় কমিশনারসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা সাধারণ মুসল্লিদের সঙ্গে নামাজ আদায় করেন। অন্যদিকে, তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন তাঁর নিজ নির্বাচনী এলাকা গৌরনদীতে ঈদের নামাজ আদায় করেছেন। এবারই প্রথম হেমায়েতউদ্দিন ঈদগাহ ময়দানের পাশে নারীদের জন্য আলাদা নামাজের বিশেষ ব্যবস্থা রাখা হয়েছিল, যা মুসল্লিদের মধ্যে ইতিবাচক সাড়া ফেলেছে।

ঈদের এই প্রধান জামাতে ইমামতির দায়িত্ব পালন করেন জামে কসাই মসজিদের খতিব আলহাজ্ব মাওলানা আব্দুল মান্নান। নামাজের আগে তিনি উপস্থিত মুসল্লিদের উদ্দেশ্যে নসীহতপূর্ণ বয়ান পেশ করেন। নামাজ শেষে মোনাজাতে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি এবং কল্যাণের জন্য বিশেষ দোয়া করা হয়। মোনাজাতে আল্লাহর কাছে সকল মুসলমানের সেবা করার তৌফিক কামনা করা হয়। নামাজ শেষে মুসল্লিরা সব ভেদাভেদ ভুলে একে অপরের সঙ্গে কোলাকুলি ও শুভেচ্ছা বিনিময়ের মাধ্যমে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেন।

জেএইচআর

Link copied!