ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ১৯ জুলাই, ২০২৬
ড. রাশেদ

প্রতিটি নাগরিকের ব্যাংক হিসাব নিশ্চিত করতে বাজেটে উদ্যোগ নেওয়া হবে

মো. মাহমুদুল হাসান বাবু, পঞ্চগড়

মো. মাহমুদুল হাসান বাবু, পঞ্চগড়

মার্চ ২৪, ২০২৬, ১১:৫৫ এএম

প্রতিটি নাগরিকের ব্যাংক হিসাব নিশ্চিত করতে বাজেটে উদ্যোগ নেওয়া হবে

প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর বলেছেন, দেশের প্রতিটি নাগরিকের জন্য ব্যাংক হিসাব নিশ্চিত করতে আগামী বাজেটে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে। এর মাধ্যমে সরকারি সকল সুবিধা সরাসরি উপকারভোগীর কাছে পৌঁছাবে এবং স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত হবে।

তিনি বলেন, বর্তমান সরকার জনগণের সরকার। নির্বাচনী ইশতেহারের প্রতিশ্রুতি এখন জাতীয় অঙ্গীকারে পরিণত হয়েছে। অতীতে অনেক ক্ষেত্রে প্রকৃত উপকারভোগীরা বঞ্চিত হয়েছেন, তবে ডিজিটাল ব্যাংকিং ব্যবস্থার মাধ্যমে সেই অবস্থা থেকে উত্তরণ সম্ভব।

সোমবার বিকেলে পঞ্চগড়ের বোদা উপজেলার পাঁচপীর বাজারে একটি ব্যাংকের জন্য নির্ধারিত স্থান পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।

ড. তিতুমীর জানান, ভবিষ্যতে ‘ওয়ান সিটিজেন, ওয়ান কার্ড, ওয়ান ডিজিটাল পোর্টফোলিও’ কার্যক্রম বাস্তবায়ন করা হবে। এতে নাগরিকরা কিউআর কোড ব্যবহার করে সহজে লেনদেন করতে পারবেন এবং নগদ অর্থ বহনের প্রয়োজন অনেকাংশে কমে যাবে।

তিনি আরও জানান, দেশের প্রায় ২ কোটি ২০ লাখ কৃষকের জন্য ‘কৃষক কার্ড’ চালু করা হবে, যার মাধ্যমে তারা ১০ ধরনের সেবা পাবেন। প্রাথমিকভাবে প্রাক-পরীক্ষামূলক (প্রি-পাইলট) পর্যায়ে অংশগ্রহণকারী কৃষকদের আড়াই হাজার টাকা প্রণোদনা দেওয়া হবে।

তিনি বলেন, এটি কোনো দাতব্য সহায়তা নয়; বরং কৃষকদের অধিকার প্রতিষ্ঠার একটি উদ্যোগ। কৃষকদের মর্যাদা ও স্বীকৃতি দিতে সরকার বদ্ধপরিকর।

আগামী পহেলা বৈশাখ (১৪ এপ্রিল) থেকে কৃষক কার্ড কার্যক্রম শুরু হবে বলেও জানান তিনি। দেশের ১১টি স্থানে এ কর্মসূচি চালু হবে এবং ধাপে ধাপে তা সারাদেশে সম্প্রসারণ করা হবে।

ড. তিতুমীর বলেন, কৃষি উৎপাদন বৃদ্ধি, ন্যায্যমূল্য নিশ্চিত করা, বীজ-সারসহ প্রয়োজনীয় উপকরণ সরবরাহ এবং সহজ শর্তে ব্যাংক ঋণ প্রদানের জন্য সরকার কাজ করছে। পাশাপাশি খাল খনন, পুনঃখনন ও নদী দখলমুক্ত করার কার্যক্রমও চলমান রয়েছে।

তিনি আরও জানান, সরকারের প্রথম মন্ত্রিসভা বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী কৃষিঋণের সুদসহ ১০ হাজার টাকা পর্যন্ত মওকুফ করা হয়েছে, যা কৃষকদের জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

এএন

Link copied!