ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ১৯ জুলাই, ২০২৬

মাদারীপুরের শিবচরে জ্বালানি তেল মজুদের দায়ে ব্যবসায়ীর জরিমানা

মহসিন তালুকদার, মাদারীপুর

মহসিন তালুকদার, মাদারীপুর

মার্চ ২৪, ২০২৬, ০৯:৩৩ পিএম

মাদারীপুরের শিবচরে জ্বালানি তেল মজুদের দায়ে ব্যবসায়ীর জরিমানা

মাদারীপুরের শিবচরে অবৈধভাবে পেট্রোল মজুদ করে অতিরিক্ত দামে বিক্রির অভিযোগে এক দোকান মালিককে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার দুপুরে উপজেলার দ্বিতীয় খণ্ড ইউনিয়নের নদীরপাড় বাজারে এই অভিযান চালানো হয়।

অভিযান পরিচালনা করেন শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এইচ. এম. ইবনে মিজান। তিনি উপজেলার জ্বালানি তেলের খুচরা দোকানগুলোতে আকস্মিক পরিদর্শন করেন। এ সময় ‘মেজবা স্টোর’ নামের একটি দোকানে পেট্রোল মজুদ রেখে চড়া দামে বিক্রির প্রমাণ পাওয়ায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দোকান মালিককে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানকালে ওই দোকান থেকে প্রায় ৪০ লিটার পেট্রোল জব্দ করা হয়। এর আগে আরও দুটি দোকানে তল্লাশি চালিয়ে প্রায় ৬০ লিটার পেট্রোল উদ্ধার করা হয়। জব্দকৃত মোট ১০০ লিটার পেট্রোল পরবর্তীতে ন্যায্যমূল্যে স্থানীয় মোটরসাইকেল আরোহী ও পেট্রোলচালিত যানবাহনের মালিকদের কাছে বিক্রি করে দেওয়া হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা এইচ. এম. ইবনে মিজান বলেন, আমরা অভিযান চালিয়ে প্রায় ১০০ লিটার পেট্রোল উদ্ধার করেছি এবং সেগুলো সরকারি নির্ধারিত মূল্যে সাধারণ মানুষের কাছে সরবরাহ করা হয়েছে। তেল মজুদ করে কৃত্রিম সংকট তৈরির দায়ে একজনকে জরিমানা করা হয়েছে।

তিনি আরও জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং কেউ জ্বালানি তেল মজুদ করলে উপজেলা প্রশাসনকে তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বান জানান।

জেএইচআর

Link copied!