ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ১৯ জুলাই, ২০২৬

গুরুদাসপুরে গণহত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি

গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি

মার্চ ২৫, ২০২৬, ১২:৫৯ পিএম

গুরুদাসপুরে গণহত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

যথাযোগ্য মর্যাদায় গণহত্যা দিবস উপলক্ষে নাটোরের গুরুদাসপুরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৫ মার্চ) বেলা ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা হলরুমে এই সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য আব্দুল আজিজ। উপজেলা নির্বাহী অফিসার ফাহমিদা আফরোজের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) আসাদুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা. এএসএম আলমাস আলী, গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শফিকুজ্জামান সরকার, উপজেলা কৃষি অফিসার কে এম রাফিউল ইসলাম, মৎস্য কর্মকর্তা রতন চন্দ্র সাহা, এলজিইডি প্রকৌশলী মিলন মিয়া, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আমিনুর রশীদ, গুরুদাসপুর পৌর বিএনপির আহ্বায়ক মো. দুলাল সরকার এবং খুবজিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনিরুল ইসলাম দোলন।

অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধাদের মধ্যে বক্তব্য দেন বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ, বীর মুক্তিযোদ্ধা আব্দুল কুদ্দুস ও বীর মুক্তিযোদ্ধা মো. শাহজাহান আলী।

বক্তারা ১৯৭১ সালের ২৫ মার্চের কালরাত্রিতে সংঘটিত বর্বরোচিত গণহত্যার স্মৃতিচারণ করেন এবং শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। একই সঙ্গে নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানার আহ্বান জানান।

এএন

Link copied!