ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

ফ্যামিলি কার্ডে ঘুষ বা অনিয়মে কঠোর ব্যবস্থা: এমপি মিলন

রাকিবুল হাসান, রাজশাহী

রাকিবুল হাসান, রাজশাহী

মার্চ ২৫, ২০২৬, ০৪:৫৮ পিএম

ফ্যামিলি কার্ডে ঘুষ বা অনিয়মে কঠোর ব্যবস্থা: এমপি মিলন

রাজশাহীর পবা-মোহনপুর এলাকায় ফ্যামিলি কার্ড করে দেওয়ার নামে কোনো ব্যক্তি অর্থ দাবি করলে তার বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন স্থানীয় সংসদ সদস্য অ্যাডভোকেট শফিকুল হক মিলন। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, এই প্রক্রিয়ায় কোনো ধরনের ঘুষ বা অনিয়ম সহ্য করা হবে না।

বুধবার দুপুরে বিসিক এলাকায় নিজ দলীয় কার্যালয়ে পবা উপজেলা জাতীয়তাবাদী মহিলা দলের এক কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এমপি মিলন জানান, ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমে পূর্ণ স্বচ্ছতা বজায় রাখা হবে। সরকারি কর্মকর্তা, ম্যাজিস্ট্রেট, পৌরসভা বা ইউনিয়ন পরিষদের মাধ্যমেই সরাসরি ফরম বিতরণ করা হবে। কোনো মধ্যস্বত্বভোগী বা দালালের মাধ্যমে এই কার্যক্রম পরিচালনার সুযোগ নেই। তিনি আরও উল্লেখ করেন যে, ভবিষ্যতে নগদ লেনদেন কমিয়ে ফ্যামিলি কার্ড বা স্মার্ট কার্ডের মাধ্যমে আর্থিক সহায়তা প্রদান করা হবে, যাতে দুর্নীতি বন্ধ হয় এবং সেবার মান বৃদ্ধি পায়।

সংসদ সদস্য আরও বলেন, পবা-মোহনপুরসহ দেশের মানুষের মৌলিক সমস্যাগুলো তিনি জাতীয় সংসদে জোরালোভাবে তুলে ধরবেন। একই সঙ্গে আগামী দিনের সমৃদ্ধ বাংলাদেশ গঠনে তারেক রহমানের নেতৃত্বকে শক্তিশালী করতে জনগণের সক্রিয় সমর্থন কামনা করেন তিনি।

রাজশাহী জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক সৈয়দা রুমেনা হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জেলা মহিলা দলের সভাপতি অ্যাডভোকেট সামসাদ বেগম মিতালী। এ ছাড়া জেলার বিভিন্ন ওয়ার্ডের মহিলা দলের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ সভায় অংশ নেন।

জেএইচআর

Link copied!