ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ১৯ জুলাই, ২০২৬

সোনারগাঁয়ে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপিত

পনির ভূঁইয়া, সোনারগাঁ (নারায়ণগঞ্জ)

পনির ভূঁইয়া, সোনারগাঁ (নারায়ণগঞ্জ)

মার্চ ২৬, ২০২৬, ১২:২৫ পিএম

সোনারগাঁয়ে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপিত

৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৬ পালিত হয়েছে। 

বৃহস্পতিবার দিবসের প্রথম প্রহরে উপজেলা প্রশাসন ও বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়।

সূর্যোদয়ের সাথে সাথে উপজেলা চত্বরে তোপধ্বনির মাধ্যমে দিবসের সূচনা হয়। এরপর বিজয় স্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে শহীদ মুক্তিযোদ্ধাদের স্মরণ করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসিফ আল জিনাতের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান।

উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শফিকুল ইসলাম খানের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি), সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিবুল্লাহ, উপজেলা মৎস্য কর্মকর্তা মাহমুদা আক্তার এবং উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তাসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ।

দিবসটি উপলক্ষে সোনারগাঁ স্টেডিয়ামে বর্ণাঢ্য কুচকাওয়াজ ও শরীরচর্চা প্রদর্শনীর আয়োজন করা হয়। এতে থানা পুলিশ, ফায়ার সার্ভিস, আনসার সদস্য এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। অনুষ্ঠান শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

জেএইচআর

Link copied!