ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা সোমবার, ২০ জুলাই, ২০২৬

মধুপুরে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত

আ. হামিদ, মধুপুর (টাঙ্গাইল)

আ. হামিদ, মধুপুর (টাঙ্গাইল)

মার্চ ২৬, ২০২৬, ১২:৩৯ পিএম

মধুপুরে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত

সারা দেশের ন্যায় টাঙ্গাইলের মধুপুরে যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৬ পালিত হয়েছে।

বৃহস্পতিবার (২৬ মার্চ) মধুপুর উপজেলা প্রশাসনের আয়োজনে দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি উদযাপন করা হয়।

সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনি ও জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসের কর্মসূচির সূচনা হয়। এরপর মধুপুর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়। একে একে মুক্তিযোদ্ধা সংসদ, বিভিন্ন রাজনৈতিক দল, শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠন শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করে। এ সময় শহীদদের আত্মার মাগফেরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

মধুপুর রানী ভবানী সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে রঙিন ফানুস ও সাদা পায়রা উড়িয়ে উৎসবের শুভ উদ্বোধন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জুবায়ের হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাফর ইকবাল, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নঈম উদ্দিন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাইদুর রহমান এবং বীর মুক্তিযোদ্ধা আ. সামাদ।

রাজনৈতিক নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি মো. জাকির হোসেন, সিনিয়র সহ-সভাপতি এম রতন হায়দার এবং পৌর বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার মোতালিব হোসেনসহ অন্যান্যরা।

উদ্বোধনী অনুষ্ঠানের পর মাঠ পরিদর্শন ও কুচকাওয়াজ প্রদর্শিত হয়। মধুপুর থানার এসআই আবুল কালামের নেতৃত্বে প্রথমে পুলিশ বাহিনী, এরপর আনসার-ভিডিপি, ফায়ার সার্ভিস এবং বিভিন্ন স্কুল-কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থীরা আকর্ষণীয় কুচকাওয়াজ ও শারীরিক কসরত প্রদর্শন করে। অনুষ্ঠান শেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন আমন্ত্রিত অতিথিবৃন্দ।

জেএইচআর

Link copied!