ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ১৯ জুলাই, ২০২৬

পুলিশ দেখে ডোবায় লাফ, ৫ ঘণ্টা পর রামদাসহ ‘ছিনতাইকারী’ গ্রেপ্তার

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

মার্চ ২৮, ২০২৬, ০২:৫৫ পিএম

পুলিশ দেখে ডোবায় লাফ, ৫ ঘণ্টা পর রামদাসহ ‘ছিনতাইকারী’ গ্রেপ্তার
গ্রেপ্তার এড়াতে ডোবায় লাফ, ৫ ঘণ্টা পর রামদাসহ ‘ছিনতাইকারী’ উদ্ধার। ছবি: সংগৃহীত

চট্টগ্রাম নগরের হালিশহর এলাকায় পুলিশের গ্রেপ্তার এড়াতে ডোবায় লাফ দিয়ে দীর্ঘ ৫ ঘণ্টা কাদায় আটকে ছিলেন মো. রুবেল নামে এক যুবক। পরে ফায়ার সার্ভিস ও পরিবারের সদস্যদের সহায়তায় তাকে উদ্ধার করা হয়। 

শুক্রবার দুপুরে হালিশহরের বসুন্ধরা আবাসিক এলাকার স্কাইভিউ টাওয়ার সংলগ্ন একটি ডোবায় এ ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা গেছে, একটি মাদক মামলার ওয়ারেন্ট থাকায় গতকাল দুপুর ১২টার দিকে রুবেলকে ধরতে অভিযানে যায় হালিশহর থানা পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে রুবেল দৌড়ে একটি দোকানের ওপর দিয়ে পাশের ভবনে উঠে যান। সেখান থেকে বাঁচার চেষ্টায় পাশের একটি গভীর ডোবায় লাফ দেন তিনি। কিন্তু ডোবার ঘন কাদায় কোমর পর্যন্ত আটকে গিয়ে তিনি আর নড়াচড়া করতে পারছিলেন না। পুলিশ তাকে বারবার আত্মসমর্পণের আহ্বান জানালেও রুবেল কাদার মধ্যেই গড়াগড়ি করতে থাকেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, একপর্যায়ে রুবেলের স্ত্রী ছাতার আড়ালে করে তাকে একটি ধারালো রামদা এনে দেন বলে অভিযোগ উঠেছে। সেই রামদা হাতে নিয়ে রুবেল পুলিশকে ভয় দেখাতে থাকেন এবং চিৎকার করে আত্মহত্যার হুমকি দেন। এতে উদ্ধার অভিযানে বেগ পেতে হয় পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীদের।

হালিশহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মুহাম্মদ সুলতান আহসান উদ্দিন বলেন, গ্রেপ্তারি পরোয়ানা তামিল করতে গেলে আসামি রুবেল পালিয়ে ডোবায় পড়ে যান। সেখানে তিনি দেশীয় অস্ত্র নিয়ে আত্মহত্যার হুমকি দিয়ে নাটকীয় পরিস্থিতি তৈরি করেন। শেষ পর্যন্ত পরিবারের সদস্যদের সহায়তায় তাকে বুঝিয়ে কাদা থেকে উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে।

তিনি আরও জানান, এ ঘটনায় উদ্ধারকৃত অস্ত্র জব্দ করা হয়েছে এবং তার বিরুদ্ধে নতুন করে আইনগত ব্যবস্থা নেয়ার প্রক্রিয়া চলছে।

এএন

Link copied!