ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

স্বামীর নিষেধ অমান্য করে ভোট দেওয়ায় তালাকপ্রাপ্ত গৃহবধূর পাশে বিএনপি

ফেনী প্রতিনিধি

ফেনী প্রতিনিধি

মার্চ ২৮, ২০২৬, ০৩:৩২ পিএম

স্বামীর নিষেধ অমান্য করে ভোট দেওয়ায় তালাকপ্রাপ্ত গৃহবধূর পাশে বিএনপি

ফেনীতে স্বামীর নিষেধ অমান্য করে ভোট দেওয়ার ঘটনায় তালাকপ্রাপ্ত গৃহবধূ বিবি জহুরার পাশে এসে দাঁড়িয়েছেন বিএনপি নেতৃবৃন্দ।

শুক্রবার সন্ধ্যায় দলটির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মশিউর রহমান বিপ্লব, ফেনী পৌরসভা বিএনপির সদস্য সচিব মেজবাহ উদ্দিন ভূঁঞা স্থানীয় নেতাকর্মীদের নিয়ে জহুরার খোঁজখবর নেন। এ সময় তার শাশুড়ি ও স্থানীয়দের সঙ্গে কথা বলেন।

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মশিউর রহমান বিপ্লব জানান, দ্রুত সময়ের মধ্যে জহুরার জন্য একটি নতুন ঘর নির্মাণ করা হবে। পাশাপাশি পরিবারের খরচ বহনে মাসিক আর্থিক সহায়তা এবং তিন সন্তানের পড়ালেখার ব্যয় বহনের প্রতিশ্রুতি দেন।

তিনি আরও জানান, বিষয়টি বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নজরদারিতে রয়েছে। শিগগিরই দলের নেতৃবৃন্দ ফেনী সফরে এসে প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করবেন।

অন্যদিকে জহুরা তার সংসার পুনঃস্থাপনে সবার সহযোগিতা কামনা করেছেন।

এ সময় ফেনী সদর উপজেলা বিএনপির আহ্বায়ক ফজলুর রহমান বকুল, ইউনিয়ন বিএনপির সভাপতি অ্যাডভোকেট আবদুস সাত্তার, সাধারণ সম্পাদক জিয়া উদ্দিন পাটোয়ারীসহ স্থানীয় বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, গত ১৩ ফেব্রুয়ারি ফেনী সদর উপজেলার ধর্মপুর ইউনিয়নে স্বামীর নিষেধ অমান্য করে ভোট দিতে যাওয়ায় ইসমাইল হোসেন কাওসার তার স্ত্রী জহুরাকে মৌখিকভাবে তালাক দেন। পরে ঘটনাটি এলাকায় ব্যাপক আলোড়ন সৃষ্টি করে। বর্তমানে তিন সন্তানকে নিয়ে জহুরা অনিশ্চিত ভবিষ্যতের মধ্যে দিন কাটাচ্ছেন।

এএন

Link copied!