ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা সোমবার, ২০ জুলাই, ২০২৬

বরিশালে নিখোঁজ ব্যক্তির মরদেহ উদ্ধার

বরিশাল ব্যুরো

বরিশাল ব্যুরো

মার্চ ২৮, ২০২৬, ০৩:৫১ পিএম

বরিশালে নিখোঁজ ব্যক্তির মরদেহ উদ্ধার

বরিশালের সদর উপজেলার কড়াই নদী থেকে নিখোঁজ এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে নৌ-পুলিশ।

শনিবার ভোরে নদীর রাজারচর এলাকা থেকে ভাসমান অবস্থায় এই মরদেহটি উদ্ধার করা হয়।

মৃত ব্যক্তির নাম সবুজ হাওলাদার (৬০)। তিনি সদর উপজেলার চাঁদপুরা ইউনিয়নের দক্ষিণ দুর্গাপুর গ্রামের মৃত আব্দুল আজিজ হাওলাদারের ছেলে। পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, তিনি দীর্ঘ দিন ধরে মানসিক ভারসাম্যহীনতায় ভুগছিলেন।

বরিশাল সদর নৌ-থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অসীম কুমার সিকদার জানান, গত শুক্রবার দুপুরে বাসা থেকে বের হওয়ার পর থেকে সবুজ হাওলাদার নিখোঁজ ছিলেন। স্বজনরা অনেক খোঁজাখুঁজি করেও তাঁর কোনো সন্ধান পাননি। শনিবার ভোর ৬টার দিকে স্থানীয় বাসিন্দারা কড়াই নদীর রাজারচর এলাকায় একটি মরদেহ ভাসতে দেখে পুলিশে খবর দেন। খবর পেয়ে নৌ-পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।

পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে। আইনি প্রক্রিয়া শেষে এবং ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছেন ওসি।

জেএইচআর

Link copied!