ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ১৯ জুলাই, ২০২৬

শৈলকুপায় বজ্রপাতে অপু বিশ্বাসসহ বাবার মৃত্যু

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

মার্চ ২৮, ২০২৬, ০৪:০৭ পিএম

শৈলকুপায় বজ্রপাতে অপু বিশ্বাসসহ বাবার মৃত্যু

ঝিনাইদহের শৈলকুপায় ক্ষেতে কাজ করার সময় বজ্রাঘাতে দুই কৃষকের মৃত্যু হয়েছে। শনিবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার খড়বাড়িয়া মাঠে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। এতে আরও অন্তত তিনজন আহত হয়েছেন।

নিহতরা হলেন- উপজেলার খড়বাড়িয়া গ্রামের প্রকাশ বিশ্বাসের ছেলে অপু বিশ্বাস (২২) এবং একই গ্রামের সুনীল বিশ্বাসের ছেলে সমীর বিশ্বাস (৪০)।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে খড়বাড়িয়া মাঠে একদল কৃষক পেঁয়াজ তোলার কাজ করছিলেন। এ সময় হঠাৎ ঝড়ো হাওয়ার সঙ্গে বজ্রপাত শুরু হলে পাঁচজন কৃষক গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক অপু ও সমীরকে মৃত ঘোষণা করেন। আহত অন্য তিনজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হচ্ছে।

শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির মোল্লা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল ও হাসপাতাল পরিদর্শন করেছে। আইনি প্রক্রিয়া শেষে নিহতদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় পৃথক দুটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

জেএইচআর

Link copied!