ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

রংপুরে জমির বিরোধে প্রতিপক্ষের বিষ প্রয়োগে ধানের ক্ষেত নষ্টের অভিযোগ

শরিফুল ইসলাম, রংপুর

শরিফুল ইসলাম, রংপুর

মার্চ ২৮, ২০২৬, ০৬:৫৮ পিএম

রংপুরে জমির বিরোধে প্রতিপক্ষের বিষ প্রয়োগে ধানের ক্ষেত নষ্টের অভিযোগ

রংপুরে জমির বিরোধের জেরে প্রতিপক্ষের বিষ প্রয়োগে ধানের ক্ষেত নষ্টের অভিযোগ উঠেছে।

জানা যায়, রংপুরের সদর উপজেলার মমিনপুর ইউনিয়নের কুর্শাবলরামপুর গ্রামের ফনি কুমারীর ওয়ারিশ গর্জেন, অর্জন ও কালিদাসের সঙ্গে একই এলাকার শশি কুমারের জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল।

ঘটনার ধারাবাহিকতায় বুধবার রাতের আধারে শশি কুমারের ভাড়াটিয়া লোকজন গর্জেন, অর্জন ও কালিদাসের রোপিত ধানের ক্ষেতগুলোতে বিষাক্ত ঘসমারা কীটনাশক প্রয়োগ করে প্রায় ২০ শতক জমির ধান নষ্ট করে ফেলে।

এই ধান ক্ষেত নষ্টকে কেন্দ্র করে এলাকায় টানটান উত্তেজনা বিরাজ করছে। এলাকাবাসী আশঙ্কা করছেন যে যে কোনও মুহূর্তে রক্ষক্ষয়ী সংঘর্ষের পরিস্থিতি সৃষ্টি হতে পারে।

সূত্রে জানা যায়, রংপুরের সদর উপজেলার মমিনপুর ইউনিয়নের কুর্শাবলরামপুরে স্বর্গীয় ফনি কুমারীর ১৪৭ শতক ও শশি কান্তের ৮৬ শতক জমি নিয়ে ২০০১ সালে একটি বিনিময় দলিল হয়েছে।

শশিকান্তের পিতা শুনিল চন্দ্র ওই ৮৬ শতক জমি ১৯৭৭ সালে ছাত্তার মিয়ার কাছে কবলা দলিল করে দেন। এরপর পিতার বিক্রয়কৃত জমি ছেলে শশিকান্ত ফনি কুমারীর সঙ্গে বিনিময় করলে বিরোধের সূত্রপাত হয়। এই বিষয়ে উভয় পক্ষের মধ্যে রংপুরসহ বিভিন্ন কোর্টে একাধিক মামলা দায়ের করা হয়েছে।

ফনি কুমারীর ওয়ারিশ ধরিত্রী জানান, “ওয়ারিশ সূত্রে আমরা এই জমির প্রকৃত মালিক। দীর্ঘদিন ধরে এই জমি আমরা ভোগদখল করে আসছি। শশি এই জমির দখল নিতে আমাদের খেতে বিষাক্ত কীটনাশক প্রয়োগ করেছেন, যার ফলে আমাদের ফসল নষ্ট হয়ে গেছে।”

সাবেক ইউপি সদস্য আমিনুল ইসলাম বলেন, “জমি নিয়ে শালিস বৈঠকের মাধ্যমে সমাধানের চেষ্টা করেছি, কিন্তু ব্যর্থ হয়েছি। শশি অত্যন্ত চতুর, অন্যদিকে ফনি কুমারী সরল ও নিরক্ষর। সেই সুযোগ নিয়ে তিনি বিক্রয়কৃত জমি বিনিময় করে এখন ঝামেলা সৃষ্টি করছেন।”

Link copied!